প্রধানমন্ত্রীরদপ্তর
স্কিট মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য পারিনাজ ধালিওয়াল ও অনন্তজিৎ সিং নারুকাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
24 SEP 2026 7:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসের স্কিট মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য পারিনাজ ধালিওয়াল ও অনন্তজিৎ সিং নারুকাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, এই সাফল্যের মাধ্যমে এশিয়ান গেমসের এই ইভেন্টে ভারত প্রথমবারের মতো কোনো পদক জয় করল। শ্রী মোদী তাঁদের শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক মাইলফলক অর্জনে তাঁদের অনুপ্রাণিত করবে।
এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"এশিয়ান গেমসের স্কিট মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের জন্য পারিনাজ ধালিওয়াল ও অনন্তজিৎ সিং নারুকাকে অভিনন্দন। এই সাফল্যের মাধ্যমে এশিয়ান গেমসের এই ইভেন্টে ভারত প্রথমবারের মতো কোনো পদক জয় করল। তাঁদের দু'জনকেই শুভেচ্ছা! এই সাফল্য যেন ভবিষ্যতে আরও অনেক মাইলফলক অর্জনে প্রেরণা যোগায়: প্রধানমন্ত্রী
@narendramodi".
https://x.com/PMOIndia/status/2103112266057130240?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2103112266057130240%7Ctwgr%5Ec8b24448380f7444957ebc4a029832645c55eee0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2314530reg%3D3lang%3D1
SC/MP/SB
(রিলিজ আইডি: 2314751)
ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Telugu
,
Kannada
,
Malayalam