অর্থমন্ত্রক
নতুন দিল্লিতে ব্রিকস-এর কর কর্তৃপক্ষের প্রধানদের নিয়ে বৈঠকের উদ্বোধন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
প্রকাশিত:
23 SEP 2026 8:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কেন্দ্রীয় অর্থ এবং কোম্পানী বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন নতুন দিল্লিতে আজ ব্রিকস-এর কর কর্তৃপক্ষের প্রধানদের নিয়ে বৈঠকের উদ্বোধন করেছেন। ভারতের পৌরোহিত্যে সম্মেলনে ব্রিকস কর সহযোগিতা নিয়ে প্রযুক্তি, প্রশাসন এবং জনসাধারণ এই তিনটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
শ্রীমতী সীতারমন কর প্রশাসনকে আরও সুগম এবং নিঁখুত করে তুলতে ডেটা এবং ডিজিটাল পরিকাঠামোর ওপর জোর দেন। তিনি বলেন, নির্দিষ্ট কোন দেশের সভাপতিত্বের ঊর্ধ্বেও সুস্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং বাস্তব নির্ভর প্রক্রিয়া সহযোগিতাকে আরও দীর্ঘস্থায়ী করতে পারে। চলতি বহুপাক্ষিক কর মধ্যস্থতায় স্বচ্ছতা এবং সুস্থায়িত্বকে সুনিশ্চিত করতে ব্রিকস অর্থনীতির প্রেক্ষাপটের ওপর জোর দেন তিনি।
এই বৈঠক নানা ক্ষেত্রে ফলদায়ী হয়েছে। আন্তর্জাতিক কর ব্যবস্থায় স্থানান্তর মূল্য নির্ধারণ এবং রাজস্ব পরিসংখ্যানের ওপর দুটি নতুন কর্মীগোষ্ঠী স্থাপন করা হয়েছে। এই দুয়েরই নেতৃত্ব দেবে ভারত।
ব্রিকস ট্যাক্স প্রোগ্রেস রিপোর্ট ২০২৬-এ আনুষ্ঠানিক স্বাক্ষরের পর বৈঠক শেষ হয়। ২০২৭-এর জন্য ব্রিকস ট্যাক্স কোঅপারেশন ট্র্যাকের পৌরোহিত্য করবে চীন।
কর কর্তৃপক্ষের প্রধানরা ভারতের পৌরোহিত্যে এবারের ব্রিকস ট্যাক্স ট্র্যাকের সফল আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছে। বৈঠকের গুণগত মান ও গভীরতা প্রসারলাভ করেছে বলেও জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিবিডিটি-র চেয়ারম্যান শ্রী রবি আগরওয়াল সহ সিবিডিটি-র অন্য সদস্যরা, রাজস্ব বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা। অর্থমন্ত্রকের অধীন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ব্রিকস সদস্যভুক্ত দেশগুলির কর কর্তৃপক্ষ প্রধানদের এই বৈঠকের আয়োজন করে। ভারত সহ ব্রাজিল, চীন, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই বৈঠকে অংশ নেয়। উদ্ভুত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা এবং সম্মিলিত প্রয়াসের বিষয়ে এইসব দেশের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা বৈঠকে তুলে ধরেছেন।
SC/AB/NS…
(রিলিজ আইডি: 2314303)
ভিজিটরের কাউন্টার : 4