প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

আত্মনির্ভর ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি : ভারতীয় বিমান বাহিনীর জন্য ৮১১ কোটি টাকা ব্যয়ে ১৬০টি উপগ্রহ নিয়ন্ত্রিত বিমানঘাঁটি বিধ্বংসী স্বয়ংক্রিয় অস্ত্রের জন্য বিডিএল-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক

প্রকাশিত: 23 SEP 2026 4:45PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৩ সেপ্টেম্বর  ২০২৬

 

ভারতীয় বিমান বাহিনীর জন্য মোট ৮১০.৭৯ কোটি টাকা ব্যয়ে ১৬০টি উপগ্রহ নিয়ন্ত্রিত বিমানঘাঁটি বিধ্বংসী স্বয়ংক্রিয় অস্ত্র(এসএটি-এসএডব্লু)-র জন্য ভারত ডায়নামিক লিমিটেড (বিডিএল)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক। এই বিমানঘাঁটি বিধ্বংসী দূর নিয়ন্ত্রিত অস্ত্রের সঙ্গে সহায়ক সরঞ্জামও থাকবে। এগুলি হবে সম্পূর্ণ দেশীয় নকশা নির্ভর এবং দেশে নির্মিত। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে ২৩ সেপ্টেম্বর এই চুক্তি স্বাক্ষর হয়। 

এসএটি-এসএডব্লু হল আকাশ থেকে ভূমি দূর নিয়ন্ত্রিত বোমা যা জাগুয়ার হক এবং SU-30MKI থেকে নিক্ষেপ করা যাবে, যা অনেক দূর থেকে শত্রুপক্ষের বিমানঘাঁটিকে সম্পূর্ণ নিস্ক্রিয় করে দিতে সক্ষম। দেশজভাবে ডিআরডিও এর নকশাও নির্মাণ করেছে। এতে দেশজ যন্ত্রাংশের পরিমাণ রয়েছে ৬০ শতাংশ। এগুলির মধ্যে ইনিশিয়াল মেজারমেন্ট ইউনিট, লং ইমপ্যাক্ট ডিলে ফিউজ এবং টুইন স্টোর ক্যারিয়ারের মতো যন্ত্রাংশ যা প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের আরও বৃহত্তর প্রসার ঘটাবে।

এসএটি-এসএডব্লু ২০২৭-২৮ থেকে ২০২৮-২৯-এর মধ্যে সরবরাহের লক্ষ্যসীমা রাখা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে এর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে প্রতিরক্ষা দক্ষতার প্রসার ঘটাবে। সেইসঙ্গে দেশে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রকেও আরও শক্তিশালী করবে। 


SC/AB/NS…


(রিলিজ আইডি: 2314301) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: हिन्दी , Urdu , English , Marathi , Tamil , Telugu , Malayalam