প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের অষ্টম বর্ষপূর্তিতে এর সাফল্যের কথা তুলে ধরেছেন
পোস্ট করার দিনক্ষণ:
23 SEP 2026 11:35AM by PIB Agartala
নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ আয়ুষ্মান ভারত-এর অষ্টম বর্ষপূর্তিতে এর সাফল্যের কথা তুলে ধরেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
"প্রত্যেক ভারতীয়ের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা পাওয়া উচিত, এই ভাবনা থেকে আট বছর আগে, আয়ুষ্মান ভারত চালু করা হয়েছিল।
আজ ৬০ কোটিরও বেশি মানুষের কাছে বার্ষিক ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমার সুবিধা পৌঁছে দিয়ে এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রকল্পে পরিণত হয়েছে।
এর সুবাদে চিকিৎসা ব্যয়ে রেকর্ড সঞ্চয় হয়েছে, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণী বিশেষভাবে উপকৃত হয়েছেন।
স্বাস্থ্যসেবা এখন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলিতে ইতিমধ্যেই ৫০০ কোটির বেশি মানুষ গেছেন, তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী হয়েছে।
আয়ুষ্মান ভারতের সব সুবিধাভোগীকে আমার শুভেচ্ছা।
#8YearsOfAyushmanBharat
বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন -
https://x.com/narendramodi/status/2102616096767447204?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2102616096767447204%7Ctwgr%5Efa5b1a821a2e069e309d3579b3dbff7e6e481b0b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2313742reg%3D3lang%3D1
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2313985)
ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam