কৃষিমন্ত্রক
ঘুষের অভিযোগে কঠোর ব্যবস্থা নিলেন শ্রী শিবরাজ সিং চৌহান, বরখাস্ত করলেন আধিকারিককে
প্রকাশিত:
21 SEP 2026 4:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রদেশের সেহোর জেলার দুটি গুদাম থেকে ঘুষ চাওয়ার অভিযোগে, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান কৃষি মন্ত্রকের বিপণন আধিকারিক অনুরাগ-কে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন।
সেহোর জেলায় পরিদর্শনের সময়ে ওই আধিকারিক ভর্তুকির টাকা ছাড়ার বিনিময়ে অর্থ দাবি করেন বলে অভিযোগ। ভৈরুন্দা তহসিলের শিবায় গুদাম থেকে ১ লক্ষ টাকা এবং রেহতি এলাকার বেহেরখেড়ি গ্রামের শ্রী কৃষ্ণ গুদাম থেকে ৬০,০০০ টাকা চাওয়া হয়েছিল।
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের অভিযোগগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিপণন আধিকারিক অনুরাগ-কে অবিলম্বে সাসপেন্ড করা হয়। কৃষক এবং গুদাম পরিচালনাকারীদের সম্পর্কিত সরকারি প্রক্রিয়ায় অনিয়ম বা ঘুষের অভিযোগ উঠলে তা যে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, এই পদক্ষেপ মন্ত্রকের এই অবস্থানকেও তুলে ধরেছে।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2313371)
ভিজিটরের কাউন্টার : 2