পরিবেশওঅরণ্যমন্ত্রক
রাজস্থানের জয়পুরে ডব্লিউডব্লিউএফ বৈশ্বিক সংরক্ষণ সম্মেলনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী
প্রকাশিত:
21 SEP 2026 2:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২৬
জয়পুরে আজ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ)-এর বৈশ্বিক সংরক্ষণ সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু সংরক্ষণ মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত মহানির্দেশক (বন্যপ্রাণ) শ্রী রমেশ পান্ডে, রাজস্থান সরকারের বনরক্ষী প্রধান এবং মুখ্য বন সংরক্ষক শ্রী অরিজিৎ ব্যানার্জি, ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের মুখ্য সংরক্ষক আধিকারিক শ্রী দাউদি সাম্বা এবং ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়ার সিইও শ্রী রবি সিং।
১০০টিরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রদায়গত সংযোগের পাশাপাশি সংরক্ষণ ও সহাবস্থানের ভিত্তিতে কাজ করার কথা বলেন। সম্মিলিত উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যপথে অভিন্ন মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে আস্থাশীল হতে বলেন তিনি। বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির ওপর আলোকপাত করে তিনি বলেন, তাঁর নির্দেশিত পথেই সংরক্ষিত এলাকার সংখ্যা বিগত এক দশকে ৭৫০ থেকে বেড়ে ১,০০০ হয়েছে। ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের সংখ্যা ৪৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৮-তে। হস্তি সংরক্ষণ কেন্দ্র ৩০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ এবং এই একই সময়কালের মধ্যে রামসার সাইটের সংখ্যা ২৪ থেকে বেড়ে ১০১-এ দাঁড়িয়েছে। ভারতে নতুন করে চিতা আনার উদ্যোগ অত্যন্ত সফল হয়ে দেখা দিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে বন্যপ্রাণী সংরক্ষণকে ভারতে সাংবিধানিক পরিকাঠামোগত ব্যবস্থার মধ্যে রাখার পাশাপাশি তা রাষ্ট্র এবং নাগরিক দায়িত্ব হিসেবেও পরিগণিত। রামসার সংরক্ষণের ক্ষেত্রে ভারত CITES, CMS এবং CBD-র অংশীদার। বাঘ, হাতি, গণ্ডার এবং এশিয়াটিক সিংহ রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা যে সদর্থক জায়গা করে নিতে পারে তা প্রমাণিত। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের সাফল্যের ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা এবং নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজস্থানে বিলুপ্তপ্রায় পাখি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের সংরক্ষণে যে সাফল্য মিলেছে, তার প্রশংসা করেছেন তিনি। বন ও জলাভূমির পাশাপাশি তৃণাচ্ছাদিত এলাকা সংরক্ষণের প্রয়োজনের ওপরও তিনি জোর দেন। বন্যপ্রাণী সংরক্ষণকারীদেরকে একযোগে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
SC/AB/DM.
(রিলিজ আইডি: 2312992)
ভিজিটরের কাউন্টার : 5