প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার আওতায় কিস্তির অর্থ প্রদানের সময় আয়োজিত এক সমাবেশে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

পোস্ট করার দিনক্ষণ: 17 SEP 2026 2:26PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংর মাধ্যমে পশ্চিমবঙ্গে ‘অন্নপূর্ণা যোজনা’-র আওতায় অর্থরাশি হস্তান্তরের এক অনুষ্ঠানে ভাষণ দেন। এই বিশেষ উপলক্ষে জনগণের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বাংলার মা ও বোনেদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জানান। তিনি জোর দিয়ে বলেন যে, তাঁদের অটল আস্থা ও ভালোবাসা ব্যক্তিগত ক্ষমতায়নের এক বিশাল উৎস। শ্রী মোদী বলেন, "আপনাদের আস্থাই আমার শক্তি!"
এইদিনের সাংস্কৃতিক গুরুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সৃষ্টি ও কারুশিল্পের প্রতি উৎসর্গীকৃত এক পবিত্র উৎসব উদযাপনের বিষয়টি তুলে ধরেন। এই বিশেষ উপলক্ষটি পালনকারী সকল নাগরিককে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। শ্রী মোদী বলেন, "বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।"
রাজ্যে এক পরিবর্তনমূলক যুগের সূচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ‘অন্নপূর্ণা যোজনা’-র মাধ্যমে স্থানীয় নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে চালু হওয়া নতুন এক ঐতিহ্যের প্রশংসা করেন। সক্ষমতার এই নতুন অধ্যায়ে পা রাখা প্রত্যেক মহিলা সুবিধাভোগীকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শ্রী মোদী বলেন, "আজ বাংলার মা ও বোনেদের সক্ষমতায় নতুন মাত্রা যুক্ত হ’ল।"
নারীদের কাঁধে থাকা বিশাল পারিবারিক দায়িত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী, তাঁরা কীভাবে অসংখ্য দৈনন্দিন সিদ্ধান্তের মাধ্যমে অত্যন্ত নিপুণভাবে সংসার পরিচালনা করেন সেবিষয়টি উত্থাপন করেন।তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় খরচের বিষয়ে তাঁদের আর্থিক দুশ্চিন্তা লাঘব হলে স্বাভাবিকভাবেই তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শ্রী মোদী পর্যবেক্ষণ করেন, "যখন প্রয়োজনীয় খরচের বিষয়ে দুশ্চিন্তা কমে যায়, তখন তাঁদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।"
নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে ‘অন্নপূর্ণা যোজনা’-কে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী, কীভাবে প্রতি মাসে নিশ্চিত অর্থপ্রাপ্তি জীবনের জন্য এক বড় সহায় হয়ে ওঠে তা ব্যাখ্যা করেন যে । তিনি বলেন যে, কারও কাছে হাত না পেতে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া নারীদের আর্থিক মর্যাদা সুনিশ্চিত করে। শ্রী মোদী জোর দিয়ে বলেন, "এটি তাঁদের জীবনের জন্য এক বিশাল সহায়তা। এটি এক বড় সাহায্য!"
এই উদ্যোগের বাস্তব প্রভাব তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, ৩,০০০ টাকার চতুর্থ কিস্তি সফলভাবে প্রায় ১.৫ কোটি বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন যে, নিয়মিতভাবে পাওয়া এই আর্থিক সহায়তা ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনা কিংবা সন্তানের পড়াশোনার খরচ জোগানোর ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে কাজ করে। শ্রী মোদী বলেন, "একজন বোনের জন্য ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী কেনার ক্ষেত্রে এটি একটি বড় সহায়তা হতে পারে" ।
এই আর্থিক সহায়তার পেছনের বৃহত্তর দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী নারীদের বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও এগিয়ে যাওয়ার সাহস জোগানোর বিষয়ে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সুবিধাভোগীদের অভিনন্দন জানান এবং নারী ক্ষমতায়নের এই কৌশলে 'অন্নপূর্ণা' প্রকল্পের কেন্দ্রীয় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন, "বাংলার নারীদেরও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং এগিয়ে যাওয়ার সাহস থাকা উচিত।"
প্রধানমন্ত্রী রাজ্যের মা ও বোনেদের অশেষ কষ্টের মধ্যেও রাজনৈতিক পরিবর্তন আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাঁদের কৃতিত্ব দেন। তিনি জোর দিয়ে বলেন যে, 'কম কথা, বেশি কাজ' - এই মন্ত্র মেনে তাঁদের জীবনযাত্রার মান সহজ ও উন্নত করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য। শ্রী মোদী দৃঢ়ভাবে বলেন, "আমাদের নতুন সরকারের সামনে প্রথম পরীক্ষাই ছিল বাংলার নারীদের জীবন সহজ করে তোলা।"
জনকল্যাণমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান যে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই 'অন্নপূর্ণা যোজনা'-র কাজ শুরু হয়েছিল। তিনি দুর্নীতির পথ পুরোপুরি বন্ধ করে লক্ষ লক্ষ মহিলার কাছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়ার এই সুষ্ঠু ব্যবস্থার প্রশংসা করেন। প্রশাসনের সর্বজনীন অন্তর্ভুক্তির প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, রাজ্যজুড়ে এই সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দ্রুত প্রচেষ্টা চালানো হচ্ছে। শ্রী মোদী বলেন, "আমাদের সরকারের লক্ষ্য হ’ল, একজন যোগ্য নারীও যেন 'অন্নপূর্ণা যোজনা'-র সুবিধা থেকে বঞ্চিত না হন।"
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জীবনচক্র-ভিত্তিক সামগ্রিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী গর্ভবতী মহিলাদের জন্য 'মাতৃ বন্দনা যোজনা' থেকে শুরু করে 'বেটি বাঁচাও-বেটি পড়াও' আন্দোলনের মতো একাধিক অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচির কথা উল্লেখ করেন। শৈশব থেকে মাতৃত্ব পর্যন্ত নারীদের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি ব্যাপক সব উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কোটি কোটি স্কুল-শৌচালয় নির্মাণ, মেয়েদের জন্য সৈনিক স্কুল চালু, মুদ্রা ঋণ প্রদান, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, উজ্জ্বলা গ্যাস ও 'হর ঘর জল' প্রকল্পের আওতায় জলের সংযোগ প্রদান, আয়ুষ্মান কার্ড বিতরণ এবং পিএম আবাস যোজনার অধীনে যৌথ সম্পত্তির অধিকার নিশ্চিত করা। শ্রী মোদী জোর দিয়ে বলেন, "মা, বোন ও কন্যাদের জীবনচক্রের সঙ্গে জড়িত প্রতিটি সমস্যার সমাধান করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"
যে, বর্তমান প্রশাসন সময়মতো সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগে থমকে থাকা কর্মসূচিগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী জনগণকে আশ্বস্ত করেন। শ্রী মোদী বলেন, "এখন বর্তমান সরকারের আমলে এই থমকে থাকা প্রকল্পগুলোকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।"
নতুন গতি সঞ্চারের প্রধান উদাহরণ হিসেবে 'পিএম আবাস যোজনা'-র কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, রাজ্যে নতুন করে চিহ্নিত ৫০ লক্ষেরও বেশি দরিদ্র পরিবার শীঘ্রই পাকা বাড়ি পেতে চলেছে। এর পাশাপাশি 'পিএম বিশ্বকর্মা যোজনা'-ও চালু করা হচ্ছে। তিনি এই বহুদিন ধরে ঝুলে থাকা প্রকল্পগুলোর পুনরুজ্জীবনের কৃতিত্ব স্থানীয় নারীদের অকুন্ঠ আশীর্বাদ ও সমর্থনকে দেন এবং রাজ্যের ভবিষ্যতের জন্য একটি যৌথ অগ্রগতির রূপরেখা তুলে ধরেন। শ্রী মোদী দৃঢ়ভাবে বলেন, "আমরা সবাই মিলে একটি নতুন বাংলা গড়ে তুলব," ।
আঞ্চলিক অগ্রগতির সঙ্গে জাতীয় লক্ষ্যের যোগসূত্র স্থাপন করে প্রধানমন্ত্রী দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, স্থানীয় নারীরা 'বিকশিত ভারত'-এর পথে উন্নয়নের যাত্রাকে আরও ত্বরান্বিত করবেন। তিনি জোর দিয়ে বলেন যে, একটি উন্নত রাজ্যের সক্ষমতা দেশের সামগ্রিক সংকল্পকে মূলত আরও শক্তিশালী করে তোলে। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে, "বিকশিত বাংলার শক্তির উপর ভর করে বিকশিত ভারতের সংকল্প আরও সুদৃঢ় হবে" ।
গভীর কৃতজ্ঞতা জানিয়ে নিজের বক্তব্য শেষ করার সময় প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, জনগণের নিরন্তর স্নেহ ও আশীর্বাদ জনসেবার ক্ষেত্রে অফুরন্ত অনুপ্রেরণা জোগায়। তিনি আজকের এই দ্বৈত উদযাপনের জন্য সকলকে শুভেচ্ছা জানান। শ্রী মোদী বলেন, "অন্নপূর্ণা দিবস উপলক্ষে আপনাদের সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা" ।
https://x.com/narendramodi/status/2100480573701750943?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100480573701750943%7Ctwgr%5Ebfc2453f1c20300a06f8a519be3edfe1934ecc41%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2311307reg%3D48lang%3D1

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2311493) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam