প্রধানমন্ত্রীর দপ্তর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
15 SEP 2026 4:38PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই বিশিষ্ট লেখককে স্মরণ করে শ্রী মোদী তাঁর সাহিত্যকর্মের চিরস্থায়ী গুরুত্বের কথা তুলে ধরেন। তাঁর লেখাগুলি ভারতের প্রতিটি ভাষায় এবং বেশ কয়েকটি বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। তিনি বলেন যে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাশৈলী ঊনবিংশ শতাব্দীর ভারত, বিশেষ করে গ্রামীণ বাংলার সমাজের এক নির্ভুল ও সংবেদনশীল চিত্র তুলে ধরে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন:
প্রখ্যাত বাঙালি লেখক, বহুমুখী প্রতিভার অধিকারী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
ভারতের সমস্ত ভাষায় এবং একাধিক আন্তর্জাতিক ভাষায় অনূদিত তাঁর সাহিত্যকর্মগুলি উনিশ শতকের ভারত, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের বাঙালি সমাজকে সঠিকভাবে চিত্রিত করার জন্য স্মরণীয় হয়ে রয়েছে। সামাজিক সংস্কার, নারী অধিকার এবং জাতীয়তাবাদের প্রতি তাঁর দায়বদ্ধতাও সমানভাবে স্মরণীয়।
আগামী দিনের তরুণ-তরুণীকে আমি আরও বেশি করে তাঁর রচনা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
https://x.com/narendramodi/status/2099811223508484245?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2099811223508484245%7Ctwgr%5E29c4e79f0c616d337d916dc5e06de4ca3a2b2fd3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2310466reg%3D48lang%3D1
*****
PS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310565)
ভিজিটরদের কাউন্টার : 3