শক্তি মন্ত্রক
বিদ্যুৎ মন্ত্রক নেপালকে বিদ্যুৎ রফতানিতে অনুমোদন দিল
পোস্ট করার দিনক্ষণ:
14 SEP 2026 1:38PM by PIB Agartala
নতুন দিল্লি ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ মন্ত্রক ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নেপাল ইলেকট্রিসিটি অথরিটিকে প্রতিদিন ১৮ ঘণ্টা (00: 00 ঘণ্টা থেকে ১৮: 00 ঘণ্টা) করে বিদ্যুৎ রফতানি অনুমোদন করেছে।
মুজাফফরপুর – ধলকেবার ৪০০ কেভি ডিসি লাইনের মাধ্যমে ৬০০ মেগাওয়াট পর্যন্ত এবং টনকপুর- মহেন্দ্রনগর ১৩২ কেভি এসসি লাইনের মাধ্যমে ৫৪ মেগাওয়াট পর্যন্ত রফতানিতে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে কতটা বিদ্যুৎ রফতানি করা হবে, তা খতিয়ে দেখা হবে ডিসেম্বর ২০২৬-এ।
সাম্প্রতিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ পরিকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে কমেছে নিজেদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। বিদ্যুতের জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। এই অনুমোদনের ফলে এই দুর্যোগের সময়ে নেপালে বিদ্যুতের প্রয়োজনীয়তা মিটবে। সেইসঙ্গে ভারত এবং নেপালের মধ্যে নিবিড় বহুদিনের বিদ্যুৎ সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী হবে।
নেপালকে সাহায্য করতে এবং বিদ্যুৎ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে ভারত দায়বদ্ধ।
*****
PS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310102)
ভিজিটরদের কাউন্টার : 7