অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরআই ‘অপারেশন ডিপ ম্যানিফেস্ট’-এর অধীনে ৩৬২ মেট্রিক টনের বেশি পাকিস্তান থেকে আসা শুকনো খেজুর বাজেয়াপ্ত করল

প্রকাশিত: 14 SEP 2026 12:23PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৪ সেপ্টেম্বর ২০২৬

 

 

পাকিস্তান থেকে আমদানির ওপর ভারতের নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর চেষ্টা উল্লেখযোগ্যভাবে ভেস্তে দিয়ে ডিরেক্টরেক্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ৩৬২ মেট্রিক টনের বেশি পাকিস্তান থেকে আনা শুকনো খেজুর বাজেয়াপ্ত করল।

 

বিশেষ সূত্রে খবর পেয়ে ডিআরআই আধিকারিকরা মুম্বাই-এর একটি সংস্থার আমদানি করা শুকনো খেজুরের ১৩টি কন্টেনার ধরল নাসিকের সিএফএস আম্বাদে। চালানটি আসে আরব আমিরশাহির জেবেল আলি থেকে। আমদানির কাগজপত্রে খেজুরগুলিকে আরব আমিরশাহির বলে উল্লেখ করা হয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা যায়, জিনিসগুলি পাকিস্তানের এই বিষয়টি গোপন করে বিশেষ পরিকল্পনা করা হয়েছিল পণ্য পাঠাতে। মূলত শুকনো খেজুরগুলি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঠানো হয় আরব আবরশাহির জেবেল আলি বন্দরে একটি জাহাজে একসেট কন্টেনারে। জেবেল আলিতে পণ্যগুলি শুধুমাত্র অন্য কন্টেনারে ভর্তি করে তা ভারতে পাঠানোর জন্য অন্য জাহাজে তোলা হয় এক পাকিস্তানী নাগরিকের নামে। 

 

পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারত সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশেষ নির্দেশবলে ২০২৫ সালের ২ মে থেকে পাকিস্তান থেকে অথবা পাকিস্তানের কোনো জিনিস সরাসরি অথবা ঘুরপথে ভারতে আসার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এরই ফলস্বরূপ ডিআরআই “অপারেশন ডিপ ম্যানিফেস্ট”-এর অধীনে কোনো তৃতীয় দেশ ঘুরে ভারতে পাকিস্তানী জিনিস আমদানি করার ওপর নিয়মিত নজর রাখার কাজ চালিয়ে যাচ্ছে।

 

এই বাজেয়াপ্ত করার ঘটনা প্রমাণ করে মিথ্যে পরিচয় দিয়ে ঘুরপথে জাল নথির সাহায্যে ব্যবসায়িক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার ঘটনা চিহ্নিত করতে, রুখতে এবং চক্র ভেঙে দিতে ডিআরআই-এর সংকল্পকে। এরফলে, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হচ্ছে এবং সরবরাহ শৃঙ্খলের পবিত্রতা বজায় থাকছে।

 

 

SC/AP /CS


(রিলিজ আইডি: 2310007) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , Marathi , English , Urdu , हिन्दी , Gujarati , Tamil