প্রধানমন্ত্রীরদপ্তর
৯/১১ হামলায় নিহতদের স্মরণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় অবিচল সংকল্পের কথা ফের ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
11 SEP 2026 11:48AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৯/১১-র ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।
শ্রী মোদী বলেছেন যে, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং উল্লেখ করেন যে, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে রয়েছে।
এক্স-এর এক পোস্টে শ্রী মোদী বলেছেন:
"ভয়াবহ ৯/১১ হামলার ২৫তম বর্ষে আমরা নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছি এবং সেইসব পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি, যাদের জীবন চিরতরে বদলে গিয়েছিল।
সন্ত্রাসবাদ সারা বিশ্বে অগণিত প্রাণ কেড়ে নিয়েছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার ভারত কয়েক দশক ধরে এই লড়াইয়ের সম্মুখভাগে রয়েছে।
যদিও হুমকি ক্রমশ বাড়ছে, তথাপি সন্ত্রাসবাদের যে কোনও ধরন ও প্রকাশের বিরুদ্ধে আমাদের সংকল্প এবং বিরোধিতা অটুট রয়েছে। এই অভিশাপের মোকাবিলায় সব প্রয়াসের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।
এখানে ২০১৪ সালে আমার ৯/১১ স্মারক ও মিউজিয়াম পরিদর্শনের কিছু ঝলক রইল।"
https://x.com/narendramodi/status/2098289751606653148?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2098289751606653148%7Ctwgr%5E17070b51affcde6bbaee9a56ee4f0537edc946c1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2309033reg%3D3lang%3D1
SC/MP/NS
(রিলিজ আইডি: 2309130)
ভিজিটরের কাউন্টার : 9