রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে প্রিন্স পঞ্চম রহিম আগা খানের সাক্ষাৎ
প্রকাশিত:
10 SEP 2026 8:50PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৬
প্রিন্স পঞ্চম রহিম আগা খান রাষ্ট্রপতি ভবনে আজ রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।
আগা খানের দায়িত্ব গ্রহণের পর ভারতে এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানিয়ে তাঁর পিতা, প্রয়াত চতুর্থ আগা খানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, ভারতে আমরা চতুর্থ আগা খান এবং 'আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক' (একেডিএন)-এর বিভিন্ন কাজকর্মকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখি।
রাষ্ট্রপতি ভারতে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। এগুলির মধ্যে রয়েছে জল ও নিকাশি ব্যবস্থাপনা , শিক্ষা, মায়ের সুস্বাস্থ্য, নগর পুনর্উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি। এই প্রকল্পগুলি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সুন্দর এক উদাহরণ এবং এর মাধ্যমে বোঝা যায়, সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে অলাভজনক সংস্থাগুলি কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে।
SC/CB/DM.
(রিলিজ আইডি: 2309038)
ভিজিটরের কাউন্টার : 2