উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
অরুণাচল প্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান
প্রকাশিত:
09 SEP 2026 1:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ইটানগরে আজ অরুণাচল প্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান। গণতান্ত্রিক মূল্যবোধে অবিচল থেকে রাজ্য ও দেশের বিকাশে অবদান রাখায় উদ্যোগী হতে বিধায়কদের আহ্বান জানান তিনি।
উপ-রাষ্ট্রপতি বিধানসভা ভবনে গিয়ে মহাত্মা গান্ধী এবং বাবা সাহেব বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তাঁকে বিশেষ গার্ড অফ অনার দেওয়া হয়। বিধানসভার সংগ্রহশালাও ঘুরে দেখেন উপ-রাষ্ট্রপতি।
ভাষণে তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও কৌশলগত গুরুত্বের প্রশ্নে অরুণাচল প্রদেশের বিশেষ জায়গা রয়েছে। এই অঞ্চল সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দেশের ঐক্য ও সংবিধানের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। বিকশিত ভারত @ 2047 এর লক্ষ্যে একযোগে এগিয়ে যেতে হবে বলে তিনি মনে করিয়ে দেন। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশ্ন উঠে আসে উপ-রাষ্ট্রপতির ভাষণে। অরুণাচল প্রদেশ বিধানসভার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সমবেত সকলকে শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অরুণাচল প্রদেশের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম, বিধানসভার অধ্যক্ষ তেসাম পোঙ্গতে, রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু প্রমুখ।
SC / AC /AG
(রিলিজ আইডি: 2308372)
ভিজিটরের কাউন্টার : 8