অর্থ মন্ত্রক
ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া ২০০২ সালের অর্থ পাচার প্রতিহত আইনের ১৩ নম্বর ধারার নিয়ম না মানায় ১৫টি ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার-কে নোটিশ জারি করেছে
পোস্ট করার দিনক্ষণ:
09 SEP 2026 11:12AM by PIB Agartala
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৬
যথাযথ নিয়ম না মানায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে, ‘ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া’ (এফআইইউ-আইএনডি)-এর ডিরেক্টর ২০০২ সালের অর্থ পাচার প্রতিহত আইনের ১৩ নম্বর ধারায় ১৫টি ‘ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার’ (ভিডিএ এসপি)-কে যথযযথ নিয়ম না মানার জন্য নোটিশ পাঠিয়েছে।
এছাড়া, ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের ধারা ৭৯(৩)(খ) এবং ২০২৫ সালেরে তথ্য প্রযুক্তির সংশোধিত নিয়মাবলীর ৩(১)(ঘ)-এর অধীনে নোডাল অফিসার হিসেবে এফআইইউ-আইএনডি-এর ডিরেক্টর সংস্থাগুলোকে নোটিশ জারি করেছেন। এই নোটিশের মাধ্যমে এমন সব অ্যাপ্লিকেশন বা ইউআরএল জনসাধারণের ব্যবহারের সুযোগ থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলো অর্থ পাচার প্রতিহত আইনের প্রাসঙ্গিক নিয়ম না মেনে অবৈধভাবে কাজ চালাচ্ছিল।
২০২৩ সালের মার্চ মাসে ২০০২ সালের অর্থ পাচার প্রতিহত আইনের নিয়ম অনুযায়ী 'ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার' বা ভিডিএ এসপি-দের অর্থ পাচার আটকাতে ও সন্ত্রাসবাদে টাকার জোগান বন্ধ করার ব্যবস্থাপনাটিকেও আওতাভুক্ত করা হয়।
ভারতে ভিডিএ এসপি-দের এফআইইউ-আইএনডি-এর কাছে তথ্য প্রদানকারী সংস্থা হিসেবে নিবন্ধিত হতে হবে।এরা ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ও সরকারি মুদ্রা-র মধ্যে বিনিময়, ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট স্থানান্তর, এগুলোর নিরাপদ সংরক্ষণ বা ব্যবস্থাপনা কিংবা সেগুলির ওপর নিয়ন্ত্রণ করতে পারে এ রকম ব্যবস্থার পরিচালনার মতো কাজে যুক্ত। পাশাপাশি, তাদের ২০০২ সালের অর্থ পাচার প্রতিহত আইন(পিএমএলএ)-এর নির্ধারিত নিয়মগুলি মেনে চলতে হবে। পিএমএল আইনের অধীনে ভিডিএ এসপি-দের তথ্য প্রদান, নথিপত্র সংরক্ষণ এবং অন্যান্য দায়িত্ব অর্পণ করা হয়েছে, যার মধ্যে এফআইইউ-আইএনডি-এর কাছে নিবন্ধন করাও বিষয়টিও অন্তর্ভুক্ত।
জনসাধারণের নিরাপত্তা ও সচেতনতার স্বার্থে মনে রাখা প্রয়োজন, ক্রিপ্টো সংক্রান্ত পণ্য এবং এনএফটি-র ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ সংস্থা নেই, ফলে এগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের লেনদেন থেকে কোনো আর্থিক ক্ষতি হলে সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো আইনি ব্যবস্থা নাও থাকতে পারে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2308340)
ভিজিটরদের কাউন্টার : 5