যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
নাগরিকদের অর্থ খোয়া যাওয়ার আগেই তাকে রক্ষা করা হচ্ছে : আর্থিক অপরাধ সংক্রান্ত ঝুঁকির সূচক ৫ হাজার কোটি টাকার বেশি সাইবার জগতের মাধ্যমে প্রতারণামূলক লেনদেন প্রতিহত করেছে
প্রকাশিত:
08 SEP 2026 4:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর, ২০২৬
নাগরিকদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে ডিজিটাল অর্থনীতি গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করছে। টেলি-যোগাযোগ দপ্তর আর্থিক অপরাধ সংক্রান্ত ঝুঁকির সূচক বা ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর – এফআরআই-এর সাহায্যে ৫ হাজার কোটি টাকারও বেশি সাইবার জগতের মাধ্যমে প্রতারণামূলক লেনদেনকে গত ১৫ মাসে প্রতিহত করেছে। ২০২৫ সালের ২২ মে এই প্রকল্পের সূচনা হয়। প্রকল্পের সূচনার প্রথম ছ’মাসে ৬৬০ কোটি টাকা ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়েছে। এর মধ্য দিয়ে টেলি-যোগাযোগ ব্যবস্থাপনার বুদ্ধিমত্তার বিষয়টি প্রতিফলিত হয়। নাগরিকরা ডিজিটাল পদ্ধতিতে আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা পান।
এই ৫ হাজার কোটি টাকার পেছনে রয়েছে অগণিত মানুষের অর্থ সুরক্ষিত থাকার একটি প্রক্রিয়া। একজন পেনশনভোগী ভুয়ো কেওয়াইসি কলের কারণে তাঁর সারা জীবনের সঞ্চিত অর্থ হারাতে বসেছিলেন। একজন ক্ষুদ্র ব্যবসায়ী ‘ভুয়ো সরবরাহকারী’কে টাকা পাঠানোর ঠিক আগের মুহূর্তে প্রয়োজনীয় সতর্কবার্তা পেয়েছেন। প্রথমবার ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যখন কেউ আর্থিক লেনদেন করছেন – তিনি তাঁর মোবাইল স্ক্রিনে যখনই সতর্কবার্তা দেখতে পেয়েছেন, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিটি ক্ষেত্রে নাগরিকরা তাঁদের আর্থিক লেনদেন শুরুর প্রাক্কালে প্রয়োজনীয় সতর্কবার্তা পাওয়ায় আর কোনও ক্ষতির সম্মুখীন হননি।
এফআরআই ব্যবহার করে ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত ১৩৯ কোটি ১৬ লক্ষ টাকা প্রতারকদের কাছ থেকে রক্ষা করা গেছে। এ বছর আগস্ট মাসে তা বৃদ্ধি পেয়ে ৫,০৪৩ কোটি ৭৩ লক্ষ টাকায় পৌঁছেছে।
এফআরআই টেলি-যোগাযোগ দপ্তরের উদ্ভাবিত একটি ব্যবস্থাপনা। এর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলি তাৎক্ষণিকভাবে সাইবার অপরাধের সঙ্গে সম্পৃক্ত অনভিপ্রেত আর্থিক লেনদেনকে শনাক্ত করতে পারে। এফআরআই তিন ধরনের আর্থিক লেনদেন চিহ্নিত করতে সক্ষম। এগুলি হল – মাঝারি, উচ্চ এবং অতিউচ্চ ঝুঁকিসম্পন্ন আর্থিক লেনদেন। সঞ্চার সাথী প্ল্যাটফর্ম, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার পরিচালিত জাতীয় স্তরে সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টাল – এনসিআরপি, ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আর্থিক ঝুঁকির বিষয়গুলিকে চিহ্নিত করা সহজ হয়েছে।
সাইবার জগতের সঙ্গে যুক্ত কোনও ভুয়ো সংস্থা যখন সফল হয়, তখন একজন নাগরিকের ক্ষতির সূচনা হয়। এ ধরনের ভুয়ো লেনদেন কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যায়। ফলে, খুব কম সময়ের মধ্যে সেই টাকাকে ফিরিয়ে আনা একটি চ্যালেঞ্জের বিষয়। এফআরআই কয়েক সেকেন্ডের মধ্যে এ ধরনের কোনও আর্থিক লেনদেন হলে সেটিকে চিহ্নিত করতে পারে। অনেক সময়েই এ ধরনের প্রতারণামূলক লেনদেন টেলি-যোগাযোগ ক্ষেত্রের সম্পদকে অপব্যবহার করে সম্পন্ন করা হয়। এগুলিকে আটকানোর জন্য সম্পূর্ণ সরকারি উদ্যোগে এক সমন্বিত প্রয়াস গ্রহণ করা হয়। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয়সাধন করা হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির জন্য টেলি-যোগাযোগ দপ্তর ২৫টিরও বেশি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচিগুলিতে ১,৫০০-র বেশি ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থা অংশগ্রহণ করেছে। কিন্তু জন-অংশীদারিত্বের মাধ্যমে এফআরআই-এর সাফল্য অর্জিত হয়েছে। যখনই কোনও নাগরিক সন্দেহভাজন কল বা বার্তা সম্পর্কে সঞ্চার সাথী পোর্টালে জানিয়ে থাকেন, তখনই এফআরআই-এর পক্ষে নজরদারি চালাতে সুবিধা হয়। টেলি-যোগাযোগ দপ্তর নাগরিকদের নজরদারি চালানোর ক্ষেত্রে উৎসাহিত করার জন্য ‘সাইবার ওয়ারিয়র’ গড়ে তুলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্দেহজনক কোনও ফোনকল বা বার্তা জানতে পারলে তৎক্ষণাৎ সে সংক্রান্ত প্রয়োজনীয় সংস্থার কাছে পৌঁছে দেন। নাগরিকরা http://www.sancharsaathi.gov.inপোর্টালে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাঁরা সঞ্চার সাথী মোবাইল অ্যাপটিও ডাউনলোড করতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে https://play.google.com/store/apps/details?id=com.dot.app.sancharsaathi আর আইওএস-এর ক্ষেত্রে https://apps.apple.com/app/sancharsaathi/id6739700695ব্যবহার করতে পারেন।
টেলি-যোগাযোগ দপ্তরের সামাজিক মাধ্যমের লিঙ্কগুলি হল –
X - https://x.com/DoT_India
Insta- hhttp://ttps://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
Youtube: https://youtube.com/@departmentoftelecom?si=DALnhYkt89U5jAaa
SC/CB/DM
(রিলিজ আইডি: 2308237)
ভিজিটরের কাউন্টার : 4