আয়ুষ
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব ব্যয়সাশ্রয়ী, জনমুখী ও উন্নতমানের আয়ুষ পরিষেবা প্রদানের ওপর গুরুত্ব দিয়েছেন

প্রকাশিত: 09 SEP 2026 12:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৬ 

 

আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব ব্যয়সাশ্রয়ী, জনমুখী ও উন্নতমানের আয়ুষ পরিষেবা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ জানিয়েছেন। তিনি গতকাল হায়দরাবাদে কানহা শান্তি বনম-এ নীতি আয়োগ আয়োজিত একটি জাতীয় কর্মশালায় ভাষণ দেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আয়ুষ ব্যবস্থায় চিকিৎসা পরিষেবাকে শক্তিশালী করাই কর্মশালার মূল ভাবনা ছিল। ৩০টিরও বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চপদস্থ আধিকারিকরা ছাড়াও কেন্দ্রীয় সরকারের আধিকারিকরাও কর্মশালায় যোগ দেন। 

শ্রী যাদব আয়ুষ পরিষেবা সম্প্রসারণের জন্য কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আয়ুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের অর্জিত অভিজ্ঞতা ভাগ করে নেয়। আলোচনায় আয়ুষ চিকিৎসা ব্যবস্থার শিক্ষা, গবেষণা ও দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2308228) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada