কয়লা মন্ত্রক
azadi ka amrit mahotsav

সার্ফেস কোল গ্যাসিফিকেশন প্রকল্পের প্রথম পর্বে বিপুল সাড়া- রাষ্ট্রায়ত্ব সহ মোট ৭টি শিল্প সংস্থা প্রকল্প রূপায়ণে আগ্রহ প্রকাশ করল

পোস্ট করার দিনক্ষণ: 08 SEP 2026 11:39AM by PIB Agartala

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ২০২৬

 

সার্ফেস কোল গ্যাসিফিকেশন প্রকল্পের প্রথম পর্বে বিপুল সাড়া মিলেছে। রাষ্ট্রায়ত্ব সহ মোট ৭টি শিল্প সংস্থা প্রকল্প রূপায়ণে আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই কর্মসূচির প্রথম পর্বের জন্য বরাদ্দ হয়েছে ৩৭,৫০০ কোটি টাকা।

৩টি আবেদন এসেছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের কাছ থেকে। তারা এই প্রক্রিয়াকরণ প্রকল্পের মাধ্যমে ইউরিয়া তৈরি করতে চায়। ইউরিয়া তৈরির প্রকল্পে আগ্রহী তালচের ফার্টিলাইজার্স লিমিটেডও। এছাড়া গ্যালান্ট ইস্পাত লিমিটেড লোহা ও সিনগ্যাস এবং শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড সিনগ্যাস তৈরি করার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছে। এনটিপিসি লিমিটেড আগ্রহী সিন্থেটিক প্রাকৃতিক গ্যাস তৈরি করার প্রকল্পে।

উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বছর ১৩ মে, সার্ফেস কোল গ্যাসিফিকেশন কর্মসূচির প্রথম পর্বের জন্য ৩৭,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2307907) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu