অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্মচারীদের প্রতিনিধিরা

প্রকাশিত: 07 SEP 2026 9:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭  সেপ্টেম্বর  ২০২৬

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্মচারীদের প্রতিনিধিরা। এঁদের নেতৃত্বে ছিল ভারতীয় মজদুর সংঘ। এককালীন প্রাপ্য, অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসার সুযোগ-সুবিধা, রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্মীদের জন্য প্রযোজ্য কর্মসম্পাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের বর্তমান কাঠামোর পরিমার্জন প্রভৃতি বিষয় নিয়ে নিজেদের বক্তব্য জানান তাঁরা। 

স্থির হয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ১৯.১১.২৪ তারিখে চালু হওয়া কর্মসম্পাদন ভিত্তিক উৎসাহদান প্রকল্পের রূপায়ণ আপাতত স্থগিত রাখা হবে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সবকিছু স্থির করা হবে। সরকার আলাপ-আলোচনার মাধ্যমে ব্যাঙ্ক কর্মীদের যাবতীয় সমস্যার সমাধানে আগ্রহী বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

 

SC/AC/NS…


(রিলিজ আইডি: 2307752) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu