রাষ্ট্রপতিরসচিবালয়
শিক্ষক দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
প্রকাশিত:
04 SEP 2026 5:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসের প্রাক্কালে দেশের সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “শিক্ষক দিবস উপলক্ষে দেশের সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী স্মরণে শিক্ষক দিবস পালিত হয়। বিশিষ্ট লেখক ও দার্শনিক ডঃ রাধাকৃষ্ণন একইসঙ্গে ছিলেন একজন অসাধারণ শিক্ষক। এই উপলক্ষে আমি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
শিক্ষকরা তাঁদের দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে প্রতিভার বিকাশ এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পথ দেখানো তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। একজন নিষ্ঠাবান ও যত্নশীল শিক্ষক শিক্ষার্থীদের অনন্য প্রতিভা ও সম্ভাবনাকে চিহ্নিত করতে পারেন, তাঁদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারেন এবং উৎকর্ষ সাধনের লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহিত করতে পারেন।
শিক্ষকদের নিয়মিতভাবে নিজেদের জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করতে হবে, প্রযুক্তিকে গ্রহণ করতে হবে এবং উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি অনুসরণ করতে হবে। তাঁদের উচিত শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করা এবং তাঁদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলা।
আমি সমস্ত নিষ্ঠাবান শিক্ষক-শিক্ষিকার প্রতি তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই। সকল শিক্ষক এমন আলোকপ্রাপ্ত প্রজন্মকে গড়ে তুলুন, যারা দেশকে উন্নতি ও গৌরবের শিখরে নিয়ে যাবে।”
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2306770)
ভিজিটরের কাউন্টার : 4