প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

১৬ তম এরো ইন্ডিয়া বেঙ্গালুরুতে ৮ – ১২ ফেব্রুয়ারী

প্রকাশিত: 02 SEP 2026 5:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৬


বিশ্বের প্রথম সারির মহাকাশ এবং প্রতিরক্ষা প্রদর্শনী এবং এশিয়ার বৃহত্তম প্রদর্শনী এরো ইন্ডিয়া অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কায়। ১৬ তম এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৮ থেকে ১২ ফেব্রুয়ারী। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন প্রতিরক্ষা উৎপাদন বিভাগ আয়োজিত এই প্রদর্শনীতে বিশ্বের প্রথম সারির মহাকাশ প্রতিরক্ষা সংস্থা, নীতি নির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্ভাবক, শিল্প অংশীদার এবং প্রতিরক্ষা বিভাগের আধিকারিকরা যোগ দেবেন।

মহাকাশ এবং প্রতিরক্ষা নির্মাণ ক্ষেত্রে উদ্ভূত প্রযুক্তি এবং নির্মাণের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান দক্ষতাকে তুলে ধরতে এরো ইন্ডিয়া এক প্রথম সারির আন্তর্জাতিক প্রদর্শনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। ব্যবসায়িক সম্পর্ক, প্রযুক্তি বিনিময়, কৌশলগত আলোচনায় আন্তর্জাতিক সহযোগিতায় এক গতিশীল মঞ্চ গড়ে দেয় এই অনুষ্ঠান। সেইসঙ্গে প্রতিরক্ষা শিল্প পরিমন্ডলে এবং বিশ্ব মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান দিক এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। পাঁচদিনের এই প্রদর্শনীতে শিল্প সংস্থাগুলির মধ্যে আলোচনার যোগসূত্র গড়ে তোলার পাশাপাশি সরকার ও শিল্প সংস্থাগুলির মধ্যে সম্পর্ক স্থাপন, প্রযুক্তিগত প্রদর্শনী ও সহযোগিতা এক বিরাট মঞ্চ হিসেবে তা দেখা দেয়। ভারতীয় বিমান বাহিনী এবং অংশগ্রহণকারী আন্তর্জাতিক সংস্থাগুলির উন্নতমানের বিমান মহড়া প্রদর্শন করবে। এরো ইন্ডিয়া ২০২৭ –এ অংশগ্রহণের জন্য একটি ওয়েবভিত্তিক পোর্টাল দর্শক এবং প্রদর্শনকারীদের জন্য চালু করা হয়েছে। www.aeroindia.gov.in এই লিঙ্কে অনলাইন নিবন্ধীকরণ এবং প্রদর্শনীর জায়গা বুকিং করতে পারেন। ৩ রা সেপ্টেম্বর থেকে এই নিবন্ধীকরণের কাজ চালু হবে।

বৈশ্বিক প্রতিরক্ষা, মহাকাশ সরবরাহ শৃঙ্খলে এক নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠেছে ভারত। আত্মনির্ভর ভারত নিয়ে দিশাদর্শকে তুলে ধরতে এরো ইন্ডিয়া ২০২৭ এর উল্লেখযোগ্য মঞ্চ হিসেবে দেখা দেবে। এমএসএমই ও স্টার্টআপ সহ ভারতের নানা প্রতিরক্ষা শিল্প সংস্থা এতে যোগ দেবে। অংশীদারিত্ব, বিনিয়োগ, রপ্তানি এবং প্রযুক্তি সহযোগিতা নতুন পথ এই প্রদর্শনী গড়ে দেয়।

 

 

SC/AB/SG


(রিলিজ আইডি: 2306279) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: Gujarati , Marathi , English , हिन्दी , Tamil , Malayalam , Kannada , Urdu , Telugu