পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রক
২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের অনুমান প্রকাশের পর পাওয়া জিডিপি অনুমান-সংক্রান্ত অতিরিক্ত তথ্য
পোস্ট করার দিনক্ষণ:
02 SEP 2026 2:43PM by PIB Agartala
নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৬
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ২০২২-২৩ অর্থবছরকে ভিত্তি বছর ধরে বার্ষিক ও ত্রৈমাসিক জিডিপি অনুমানের সাম্প্রতিক সিরিজটি ৩১ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করেছে। ২০২২-২৩ ভিত্তি বছরের 'আউটপুট প্রডিউসার প্রাইস ইনডেক্স' (PPI) ও 'ব্যাংকিং সার্ভিসেস প্রাইস ইনডেক্স' – (BkSPI)এর নতুন সিরিজ এবং বিভিন্ন প্রশাসনিক উৎস থেকে পাওয়া সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে এই জিডিপি অনুমানগুলি প্রস্তুত করা হয়েছে।
বর্তমানে প্রকাশিত অতিরিক্ত তথ্যগুলি মূলত 'ডাবল ডিফ্লেশন' পদ্ধতি গ্রহণ এবং এর ফলে সৃষ্ট ঋণাত্মক 'ইমপ্লিসিট ডিফ্লেটর'; উপভোক্তা মূল্যসূচক ও পাইকারি মূল্যসূচকের এর মতো অন্যান্য ডিফ্লেশন সূচকের সাথে এর তুলনা; ন্যায্য ও প্রকৃত জিভিএ/জিডিপি-র মধ্যকার পার্থক্য; উৎপাদন/আয় এবং ব্যয়-ভিত্তিক জিডিপি অনুমানের মধ্যে অসামঞ্জস্য; এবং নতুন ও পুরাতন সিরিজের বিকাশহারের তুলনামূলক বিশ্লেষণ প্রভৃতি বিষয়ের সঙ্গে সম্পর্কিত।
বিস্তারিত জানতে লিঙ্কটি দেখুন -
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305896®=48&lang=1
*****
PS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2305987)
ভিজিটরদের কাউন্টার : 8