প্রধানমন্ত্রীরদপ্তর
শ্রী এ. বালাকৃষ্ণনের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
27 AUG 2026 12:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ কেন্দ্রের সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী শ্রী এ. বালাকৃষ্ণনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন:
বিবেকানন্দ কেন্দ্রের সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী শ্রী এ. বালাকৃষ্ণনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
শ্রী বালাকৃষ্ণন তাঁর জীবনের পাঁচ দশকেরও বেশি সময় স্বামী বিবেকানন্দের আদর্শ এবং সমাজসেবায় উৎসর্গ করেছিলেন। বিবেকানন্দ কেন্দ্রের প্রাথমিক পর্যায়ের জীবনব্রতীদের অন্যতম হিসেবে তিনি সারা দেশে নিরলসভাবে কাজ করে গেছেন। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে তাঁর বিশেষ গভীর সম্পর্ক ছিল। শিক্ষা, সমাজসেবা এবং জাতি গঠনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবেকানন্দ কেন্দ্রের সমগ্র পরিবার এবং তাঁর অসংখ্য অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা।
ওঁ শান্তি।
@vkendra
https://x.com/narendramodi/status/2092859793555984704?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2092859793555984704%7Ctwgr%5Ea460867b563671aa9952cad4d020dab7adc46331%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2303642reg%3D48lang%3D1
SC/SD/DM
(রিলিজ আইডি: 2303687)
ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam