রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ওনামের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশিত: 25 AUG 2026 6:33PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৫ আগষ্ট, ২০২৬

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ওনামের প্রাক্কালে তাঁর বার্তায় বলেছেন—

 

“পবিত্র ওনাম উৎসব উপলক্ষে আমি ভারত ও বিদেশে বসবাসকারী কেরলের ভাই-বোনসহ সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ হল এই উৎসব। ওনাম আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধের উদযাপন। এই উৎসব বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা বহন করে। নৌকাবাইচ, লোকনৃত্য, সংগীত ও ক্রীড়া এই উৎসবের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এগুলির মাধ্যমে কেরলের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটে।

আমি প্রার্থনা করি, এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসুক এবং নাগরিকদের দেশের অগ্রগতিতে অবদান রাখতে অনুপ্রাণিত করুক।”

 

SC/


(রিলিজ আইডি: 2303247) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Kannada , Malayalam