নারীওশিশুবিকাশমন্ত্রক
বাল্যবিবাহ মুক্ত ভারত গড়তে এ সংক্রান্ত তথ্য চাইল্ড হেল্পলাইন 1098-এ জানাতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী
প্রকাশিত:
25 AUG 2026 1:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ আগস্ট ২০২৬
কোথাও কোনও বাল্যবিবাহের ঘটনা ঘটলে নীরব দর্শক হয়ে না থেকে তা অবিলম্বে চাইল্ড হেল্পলাইন 1098 নম্বরে জানাতে বললেন কেন্দ্রীয় নারী ও শিশুবিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী।
এক্স সমাজমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, বাল্যবিবাহ কেবল সামাজিক অন্যায় নয়, শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যতের ওপর তা এক বড় আঘাত।
আমাদের কন্যাদের সুরক্ষিত ভবিষ্যৎ, অধিকার ও স্বপ্নকে সাকার করতে এবং বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সকলকে এগিয়ে আসতে বলেছেন।
https://x.com/Annapurna4BJP/status/2092140594261066061?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2092140594261066061%7Ctwgr%5Ee11603b52a790ad29a1bf23c4068185713c341e5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2303077reg%3D48lang%3D1
SC/AB/DM...
(রিলিজ আইডি: 2303156)
ভিজিটরের কাউন্টার : 7