পরিবেশওঅরণ্যমন্ত্রক
মঙ্গোলিয়ার উলানবাটোরে ইউএনসিসিডি সিওপি১৭ – এ ভারত ভূমি পুনরুদ্ধার ও খরা পরিস্থিতি রোধে বৈচিত্র্যপূর্ণ, পর্যাপ্ত এবং সুস্থায়ী অর্থায়নের আহ্বান জানিয়েছে
प्रविष्टि तिथि:
24 AUG 2026 12:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ অগাস্ট, ২০২৬
মঙ্গোলিয়ার উলানবাটোরে অনুষ্ঠিত ইউএনসিসিডি - এর ১৭তম কনফারেন্স অফ পার্টিজ-এ ভারত ভৃমি পুনরুদ্ধার ও খরা প্রতিরোধে উদ্ভাবনী ও বহুমুখী অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব ভূমি পুনরুদ্ধার এবং খরা প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরে বলেন,
ভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগের প্রয়োজন। তিনি বলেন, ভূমি পুনরুদ্ধার কোনো ব্যয় নয়, বরং খাদ্য, জল, জীববৈচিত্র্য, জীবিকা এবং দীর্ঘমেয়াদী সহনশীলতা অর্জনের লক্ষ্যে একটি বিনিয়োগ। তিনি বলেন, মরুকরণ, ভূমির অবক্ষয় এবং খরার মতো সমস্যাগুলি বড় পরিসরে মোকাবিলা করার জন্য সরকারি বাজেটের বাইরেও অর্থায়নের বহুমুখী, সুনিশ্চিত ও ধারাবাহিক উৎসের প্রয়োজন। সেইসঙ্গে প্রয়োজন শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
মন্ত্রী ভারতের মিশ্র সবুজ অর্থায়ন কাঠামোর কথা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে,সুস্থায়ী ভূমি ব্যবহার, বনায়ন ও কৃষি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের কাজে অর্থায়ন সুযোগ গড়ে দেয়। এছাড়া, ভূমি পুনরুদ্ধার, খরা প্রতিরোধ, সুস্থায়ী বনায়ন এবং অন্যান্য পরিবেশ ও জলবায়ু-সংক্রান্ত অগ্রাধিকারমূলক কাজের জন্য পুঁজি সংগ্রহের মাধ্যম হিসেবে তিনি সার্বভৌম গ্রিন বন্ডের ভূমিকার ওপর আলোকপাত করেন।
শ্রী যাদব ভারতের গ্রিন ক্রেডিট কর্মসূচি কথাও তুলে ধরেন। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত বনভূমি পুনরুদ্ধারের কাজে অর্থায়ন করতে পারে। পুনরুদ্ধার শুরুর পাঁচ বছর পর এবং গাছের আচ্ছাদনের ঘনত্ব অন্তত ৪০ শতাংশে পৌঁছানোর পরই এই ক্রেডিট প্রদান করা হয়; এবং এই ক্রেডিট ক্ষতিপূরণমূলক বনায়ন, বিধিবদ্ধ বৃক্ষরোপণ বা সিএসআর হিসেবে দায়িত্বভার হিসেবেও দেখা যেতে পারে। তিনি ভারতের ক্ষতিপূরণমূলক সংরক্ষণ ব্যবস্থার কথা তুলে ধরেন। এই ব্যবস্থায় বনভূমি অন্য কাজে ব্যবহারের জন্য প্রাপ্ত অর্থ ক্ষতিপূরণমূলক বনায়ন ও পরিমন্ডল পুনরুদ্ধারের কাজে লাগানো হয়। এতে পরিবেশগত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে কর্পোরেট অর্থায়নকে এর সাথে যুক্ত করা হয়।
সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন যে, গ্রিন ক্রেডিট প্রোগ্রাম ও ক্ষতিপূরণমূলক বনায়ন তহবিলের মতো প্রক্রিয়ার মাধ্যমে একই ভৌগোলিক এলাকায় সরকারি ও বেসরকারি অর্থায়নকে একত্রিত করা এবং এতে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।
শ্রী যাদব অর্থায়নের প্রক্রিয়াটি ধারাবাহিক ও যাচাইযোগ্য হতে হবে বলে জানান। স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে এর সংযোগ থাকাও জরুরী। তিনি বলেন, নিজস্ব সম্পদের সঠিক ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যবহারের মাধ্যমে ভারত যে সাফল্য অর্জন করেছে তা দৃষ্টান্তমূলক। তিনি সেইসঙ্গে জোর দিয়ে বলেন, পরিবেশ পুনরুদ্ধার ও খরা প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় অতিরিক্ত ও সুনিশ্চিত আন্তর্জাতিক অর্থায়নের কোনো বিকল্প নেই।
তিনি ভারতের অভিজ্ঞতা, সুরক্ষামূলক ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্জিত শিক্ষার কথা জানান। যেসব ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়ে ভারতের দৃঢ় অঙ্গীকারের কথাও তিনি জানিয়েছেন ।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2302780)
आगंतुक पटल : 4