পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর মরিশাস সফর

प्रविष्टि तिथि: 22 AUG 2026 10:11AM by PIB Kolkata

নয়া দিল্লি, ২২ আগস্ট ২০২৬

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী ২০-২১ আগস্ট ২০২৬ তারিখে মরিশাস প্রজাতন্ত্রে একটি সরকারি সফর করেন।

২০ আগস্ট, মন্ত্রী মরিশাসের প্রধানমন্ত্রী মহামান্য ড. নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের উপস্থিতিতে, ভারত ও মরিশাস তেল ও গ্যাস খাতে সহযোগিতার জন্য একটি সরকার-থেকে-সরকার (জি টু জি) সমঝোতা স্মারক (মৌ) বিনিময় করে। পাশাপাশি, পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড(আইওসিএল) এবং মরিশাসের স্টেট ট্রেডিং কর্পোরেশন(এসটিসি)-এর মধ্যে একটি দীর্ঘমেয়াদী ক্রয়-বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, মরিশাসের মোটর স্পিরিট(এমএস), হাই স্পিড ডিজেল(এইচএসডি) এবং এভিয়েশন টারবাইন ফুয়েল(এটিএফ)-এর আমদানির সম্পূর্ণ চাহিদা আইওসিএল পূরণ করবে।

তেল ও গ্যাস খাতে সহযোগিতার বিষয়ে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকটি দুই দেশের দীর্ঘদিনের জ্বালানি অংশীদারিত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এর আওতায় পেট্রোলিয়াম পণ্য সরবরাহ, মরিশাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং জৈব-জ্বালানি (biofuels) সংক্রান্ত সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। আইওসিএল এবং এসটিসি -এর মধ্যে স্বাক্ষরিত এই পাঁচ বছর মেয়াদী চুক্তিটি মরিশাসের জন্য দীর্ঘমেয়াদী ও নিশ্চিত সরবরাহের প্রতিশ্রুতি বহন করে; এটি দেশটিকে সরবরাহ নিরাপত্তা প্রদানের পাশাপাশি মূল্যের অস্থিরতা থেকেও সুরক্ষা দেবে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার বাইরে কোনো ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার দ্বারা স্বাক্ষরিত এটিই প্রথম দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি।

সফরকালে মন্ত্রী জ্বালানি ও জন-উপযোগিতা মন্ত্রী প্যাট্রিক জার্ভাইস অ্যাসিরভাডেন, বাণিজ্য ও ভোক্তা সুরক্ষা মন্ত্রী জন মাইকেল সুন সাউ ইয়েং সিক ইউয়েন এবং পররাষ্ট্র, আঞ্চলিক সংহতি ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া তিনি পোর্ট লুই-এর মের রুজ-এ ‘ইন্ডিয়া অয়েল (মরিশাস) লিমিটেড’-এর ২৭.৫ টিএমটি ধারণক্ষমতাসম্পন্ন বাঙ্কার মেরিন ফুয়েল (জাহাজের জ্বালানি) সংরক্ষণাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।

নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার হিসেবে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা

ভারত একটি প্রধান বৈশ্বিক শোধন কেন্দ্রে (রিফাইনিং হাব) পরিণত হয়েছে। ২৩টি শোধনাগারের মাধ্যমে বছরে ২৬৭ এমএমটি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের ফলে দেশটি এখন পরিশোধিত পণ্যের নিট রপ্তানিকারক। ভারত ইতিমধ্যেই নেপাল ও ভুটানের পেট্রোলিয়ামের চাহিদা পূরণ করছে এবং এই অঞ্চলের ও এর বাইরের অন্যান্য দেশেও উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানি সরবরাহ করছে। এমনকি পশ্চিম এশিয়ায় চলমান সংকটের সময়েও ভারত নেপাল ও ভুটানের কাছে তার সরবরাহ সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করেছে, যা তাকে এই অঞ্চলে জ্বালানি নিরাপত্তার এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মরিশাসের সাথে সম্পাদিত এই চুক্তি ভারতকে দেশটির প্রধান জ্বালানি সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে।

বায়োফুয়েল বা জৈব-জ্বালানি খাতেও সহযোগিতার প্রসার

এই সমঝোতা স্মারকটি জ্ঞান আদান-প্রদান, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে বায়োফুয়েল খাতে সহযোগিতার সুযোগও তৈরি করে। মরিশাস হলো ‘গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স’(জিবিএ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য; এটি ভারতের উদ্যোগে এবং ভারতের জি-২০ সভাপতিত্বকালে চালু করা একটি কর্মসূচি। নিজেদের কার্যক্রমের অংশ হিসেবে, জিবিএ (জিবিএ) সচিবালয় মরিশাসের জ্বালানি ও জন-উপযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে দেশটিতে ‘বায়োফুয়েলস কান্ট্রি ল্যান্ডস্কেপ পলিসি ফ্রেমওয়ার্ক’ বা বায়োফুয়েল বিষয়ক জাতীয় নীতি কাঠামো প্রণয়নের কাজ করছে।

২১ আগস্ট মন্ত্রী পুরি এবং মাননীয় প্যাট্রিক জার্ভিস অ্যাসিরভাদেন যৌথভাবে ‘বায়োফুয়েলস কান্ট্রি ল্যান্ডস্কেপ পলিসি ফ্রেমওয়ার্ক’-এর আনুষ্ঠানিক সূচনা প্রত্যক্ষ করেন; এর মধ্য দিয়ে বায়োফুয়েলের মাধ্যমে জ্বালানি রূপান্তরের পথে মরিশাসের যাত্রার সূচনা হলো।

 

*** 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2302410) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam