স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সভাপতিত্বে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের পার্বত্য এলাকার বিভিন্ন অংশীজন ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হল

পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার মানুষজনের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হল,

একটি স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ভারতের সংবিধানের অধীনে স্বীকৃতির দাবি নিয়ে আলোচনা সংগঠিত হল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতের সংবিধানের আওতায় শীঘ্রই স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস

শ্রী শাহের অন্যান্য সমস্ত দাবিও সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস

কেন্দ্রের পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে সমস্ত অমীমাংসিত বিষয়ের সমাধান নিশ্চিত করা হবে, বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

পদ্ধতি চূড়ান্ত করার জন্য প্রাক্তন জন-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান মধ্যস্থতাকারী শ্রী পঙ্কজ কুমার সিং-এর সভাপতিত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ

বৈঠকে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ ও উদার মনোভাবে আপ্লুত

प्रविष्टि तिथि: 22 AUG 2026 4:15PM by PIB Kolkata

শিলিগুড়ি, ২২ আগস্ট, ২০২৬

 

 

আজ শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সভাপতিত্বে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার বিভিন্ন অংশীজন ও প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে সাংসদ শ্রী রাজু বিস্তা, সাংসদ শ্রী হর্ষবর্ধন সিংলা, পার্বত্য বিষয়ক মন্ত্রী শ্রী বিশাল লামা, GJM নেতা শ্রী বিমল গুরুং, GNLF নেতা শ্রী মন ঘিসিং, বিধায়ক শ্রী ভারত ছেত্রী, বিধায়ক শ্রী সোনম লামা, বিধায়ক শ্রী নোমান রাই, CPRM নেতা শ্রী জে বি রাই, GoRaNiMo নেতা শ্রী দাওয়া পাখরিন, সুমেতী নেতা শ্রী বিকাশ রাই-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার মানুষের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। তাঁদের পৃথক পরিচয়, একটি স্থায়ী রাজনৈতিক সমাধান এবং ভারতের সংবিধানের অধীনে স্বীকৃতির দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সংবিধানের আওতায় শীঘ্রই একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস দেন। তিনি সম্প্রদায়ের অন্যান্য সমস্ত দাবিও সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন এবং বলেন, কেন্দ্রের পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে সমস্ত অমীমাংসিত বিষয়ের সমাধান নিশ্চিত করা হবে।

 

পদ্ধতিগুলি চূড়ান্ত করার জন্য, ভারতের সংবিধানের আওতায় পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার মানুষের জন্য একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে যে চূড়ান্ত চুক্তির খসড়া তৈরি করা হবে, তার বিস্তারিত বিষয়গুলি চূড়ান্ত করতে প্রাক্তন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমান মধ্যস্থতাকারী শ্রী পঙ্কজ কুমার সিং-এর নেতৃত্বে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতাদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সৌহার্দ্যপূর্ণ ও উদার মনোভাবের জন্য তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

*********************

 

SSS/RP/22.8.26


(रिलीज़ आईडी: 2302386) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Odia , Tamil