প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যেখানে ভারতের নেতৃত্বে ব্রিকস গোষ্ঠীর কার্যক্রম এবং সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে লেখা আছে
প্রকাশিত:
20 AUG 2026 9:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদবের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ভারতের নেতৃত্বে ব্রিকস গোষ্ঠী কীভাবে জনমুখী পরিবেশগত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুস্থায়ীভাবে এগিয়ে চলেছে, এই নিবন্ধে সেটি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এখানে সুস্থায়ী জীবনধারা, বনসৃজন, বৃত্তীয় অর্থনীতি এবং সম্প্রদায়গতভাবে জীবনশৈলীকে পরিচালনা করার মতো বিষয়গুলিরও উল্লেখ করা হয়েছে। এছাড়াও ভারতে কার্বন নিঃসরণ হ্রাসের বিভিন্ন পদক্ষেপ এবং অজীবাশ্ম জ্বালানীর ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলা হয়েছে :
“ভারতের নেতৃত্বে ব্রিকস গোষ্ঠী কীভাবে জনমুখী পরিবেশগত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুস্থায়ীভাবে এগিয়ে চলেছে, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @byadavbjp তাঁর নিবন্ধে সেটি উল্লেখ করেছেন।
মন্ত্রী তাঁর নিবন্ধে জানিয়েছেন, এখানে সুস্থায়ী জীবনধারা, বনসৃজন, বৃত্তীয় অর্থনীতি এবং সম্প্রদায়গতভাবে জীবনশৈলীকে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। এর আওতায় ভারতে কার্বন নিঃসরণ হ্রাসের বিভিন্ন পদক্ষেপ এবং আরও বেশি অজীবাশ্ম জ্বালানীর ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। ”
https://x.com/PMOIndia/status/2090349632568303893?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2090349632568303893%7Ctwgr%5Efe0e2ca128e4426af95e870d21ef80eb243642a3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2301768reg%3D3lang%3D1
SC/CB/NS
(রিলিজ আইডি: 2301863)
ভিজিটরের কাউন্টার : 27
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam