ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেইল এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬-কে স্বাগত জানিয়েছে

प्रविष्टि तिथि: 20 AUG 2026 3:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অগাস্ট ২০২৬

 

খনিজ খাতে একটি সুনির্দিষ্ট আর্থিক কাঠামো এবং দীর্ঘমেয়াদী নীতিগত নিশ্চয়তা প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ১৭ আগস্ট ২০২৬-এ ঘোষিত খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী আইন নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড।

 

এই সংশোধনীটি খনিজ সংক্রান্ত কর ও শুল্কের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও সামঞ্জস্য বিধান করবে। এছাড়া, এটি বকেয়া থাকা পূর্ববর্তী কর বা শুল্ক সংক্রান্ত বিষয়গুলোর সুরাহা করে। এতে খনি শিল্পের মধ্যে অধিকতর নিশ্চয়তা ও আস্থার পরিবেশ তৈরি হবে।

 

নিজস্ব খনি থেকে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ আকরিক লৌহ ও কয়লা উত্তোলনে যুক্ত সেইল-এর ক্ষেত্রে, এই সংস্কারটি খনি কার্যক্রমের কার্যকারিতা ও লাভজনকতা বৃদ্ধি ঘটাবে। সেইসঙ্গে বিনিয়োগ ও খনি উন্নয়নে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদী কাঁচামাল সরবরাহের নিরাপত্তাকে সুদৃঢ় করবে বলে আশা । সেইল-এর খনিজ সম্পদের দক্ষ ব্যবহার ও উন্নয়নে তা সহায়তা করবে এবং আকরিক লৌহ উত্তোলনের গতি বাড়াবে।

 

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংস্কারটি অভ্যন্তরীণ বাজারে আকরিক লৌহের প্রাপ্যতা বৃদ্ধিতেও সহায়তা করবে। নিজস্ব খনিগুলোর কার্যকারিতা ও উন্নয়নের ফলে, প্রযোজ্য আইনি ও নিয়ন্ত্রণমূলক কাঠামোর আওতায় সেইল বাজারে বিক্রির জন্য অতিরিক্ত আকরিক লৌহ সরবরাহ করতে সক্ষম হবে। এটি অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ভারতীয় ইস্পাত শিল্পের জন্য দেশীয় আকরিক লৌহের প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করবে।

 

এই সংস্কারটি অধিক বিনিয়োগ ও উৎপাদনকে উৎসাহিত করবে, আমদানির ওপর নির্ভরতা কমাবে, খনিজ ও জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করবে এবং খনিজ-ভিত্তিক শিল্পগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

 

 

SC/AB/NS


(रिलीज़ आईडी: 2301657) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Kannada