উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ মুসৌরির এলবিএসএনএএ-তে ২০২৪ ব্যাচের আইএএস অফিসার ট্রেনিদের উদ্দেশে ভাষণ দিলেন
प्रविष्टि तिथि:
20 AUG 2026 2:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০আগস্ট , ২০২৬
উপরাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণণ আজ মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী ন্যাশানাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে ২০২৪ ব্যাচের আইএএস অফিসার ট্রেনিদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শেষে সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিলেন।
সফল প্রশিক্ষণের জন্য অফিসার ট্রেনিদের অভিনন্দন জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, সিভিল সার্ভিস দেশের উন্নয়নে প্রভূত অবদান রেখেছে এবং নীতি এবং তৃণমূল স্তরে তা রূপায়ণে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হয়ে রয়ে গেছে।
২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রার উল্লেখ করে শ্রী সি পি রাধাকৃষ্ণণ আধিকারিকদের আবেদন জানান, উন্নয়নকে শেষ বিন্দু পর্যন্ত এবং তাকে অন্তর্ভুক্তিমূলক করে তোলা নিশ্চিত করতে। তিনি “সেবাভাব এবং কর্তব্যবোধ” -কে তাদের পথনির্দেশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
দলবদ্ধভাবে কাজের ওপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি তরুণ অফিসারদের ব্যক্তি অথবা গোষ্ঠীর উৎকর্ষের তুলনায় গোটা দলের উৎকর্ষের জন্য কাজ করার আহ্বান জানান। সমন্বয়সমৃদ্ধ দল গঠন, সহকর্মীদের অনুপ্রেরণাদান এবং পূর্বসুরিদের রেখে যাওয়া ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেন তিনি।
সিভিল সার্ভিসে ক্রমবর্ধমান মহিলাদের প্রতিনিধিত্বের উল্লেখ করে শ্রী সি পি রাধাকৃষ্ণণ বলেন, ২০২৪ ব্যাচের প্রায় ৪১ শতাংশ মহিলা। তিনি এই অগ্রগতিকে নারী শক্তির প্রমাণ বলে বর্ণনা করে জানান এখানে মেধা, গতানুগতিকতার ওপরে উঠেছে এবং নিষ্ঠা সমস্ত বাধা দূর করেছে।
উপরাষ্ট্রপতি আধিকারিকদের অত্যাধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম মেধা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং এবং ব্লক চেইনকে আপন করে নিয়ে দক্ষতা, স্বচ্ছতা এবং নাগরিককেন্দ্রিক প্রদান ব্যবস্থার উন্নতি করারও আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সবসময় শেখার মানসিকতা থাকতে হবে, সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস থাকতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে।
জনসেবার ভিত্তি, চরিত্র এবং একনিষ্ঠতা জানিয়ে সি পি রাধাকৃষ্ণণ বলেন, প্রকৃত নেতৃত্ব ক্ষমতা অথবা পদ দ্বারা মাপা যায় না, বরং সঙ্কটের সময়েও নীতিনিষ্ঠভাবে কাজ করার সক্ষমতা দিয়ে মাপা যায়।
ভাষণের শেষে উপরাষ্ট্রপতি আধিকারিকদের আহ্বান জানান, দেশের দুর্গমতম কোণে জীবনকে রূপান্তর করার মাধ্যমে তাদের কাজকে অর্থবহ করে তোলার। প্রত্যেকটি অভিযোগ যাতে শোনা হয় তা নিশ্চিত করার এবং প্রত্যেক নাগরিককে ক্ষমতাপ্রাপ্ত করারও আহ্বান জানান।
উত্তরাখণ্ডের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমীত সিং, উত্তরাখণ্ডের কৃষি ও কৃষক কল্যাণ এবং সেনা কল্যাণ মন্ত্রী শ্রী গণেশ যোশী, এলবিএসএনএএ-র অধিকর্তা ডঃ বি রাজেন্দ্র উপস্থিত ছিলেন।
SC/AP/SG
(रिलीज़ आईडी: 2301553)
आगंतुक पटल : 7