প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত-জাপান যৌথ প্রেস বিবৃতি

प्रविष्टि तिथि: 20 AUG 2026 1:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০  অগাস্ট  ২০২৬

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির মধ্যে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক হয়। প্রকাশিত যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে উভয় মন্ত্রী দু-দেশের মধ্যে প্রতিরক্ষাগত সহযোগিতাকে শক্তিশালী করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক সহযোগিতার অধীনে দু-দেশের মধ্যে সহযোগিতার বিকাশ ঘটানো এর মূল লক্ষ্য। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির এক মূল স্তম্ভ হিসেবে এই কৌশলগত সহযোগিতা কাজ করবে।

উভয় নেতা অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতিতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার বাতাবরণের লক্ষ্যে উভয় দেশের পারস্পরিক বিনিময় সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। জাহাজ এবং বিমান চলাচলে স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে এক তরফা কোন ব্যবস্থা  গ্রহণকে উভয় নেতৃত্বের পক্ষে বিরোধীতা করা হয়। সামুদ্রিক সুরক্ষা আরও শক্তিশালী করতে তাঁরা তাঁদের দায়বদ্ধতা ব্যক্ত করেছেন।  সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বিকাশে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র  স্বাক্ষরিত হয়েছে। 

জাপান মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করা, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বা সামুদ্রিক পরিসর সচেতনতা গড়ে তোলা সহ  দু-দেশের নৌবাহিনীর মধ্যে তথ্য বিনিময় নিয়ে এই সমঝোতাপত্রে পরিকাঠামোগত বিন্যাস গড়ে তোলা হবে। ত্রাণ ও উদ্ধারে সহযোগিতা, মানবিক সহায়তা এবং দুর্যোগে ত্রাণ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা প্রসারের কথাও এতে বলা আছে। 

দু-দেশের বন্দর ব্যবহার,জাহাজ মেরামত এবং রক্ষণাবেক্ষণ সহ পণ্য পরিবহনগত সহায়তার পাশাপাশি দু-দেশের নৌ-জাহাজের ক্ষেত্রে সি-লাইন্স অফ কমিউনিকেশন রক্ষা প্রভৃতি এই সমঝোতাপত্রের অঙ্গ। জাহাজ নির্মাণে জাপানের প্রযুক্তিগত দক্ষতা এবং ভারতের উৎপাদনগত দক্ষতার মধ্যে সমন্বয় গড়ে তোলার পাশাপাশি যুদ্ধ জাহাজ নির্মাণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বিকাশও এর লক্ষ্য। 

ভারত ও জাপানের মধ্যে যৌথ মহড়াকে উভয় মন্ত্রী সাধুবাদ জানিয়েছেন। ভারত-জাপান সামরিক মহড়া `ধর্ম গার্ডিয়ান' এবং ভারত-জাপান নৌ মহড়া `জেএআইএমইএক্স' সম্পন্ন হওয়ার পাশাপাশি ভারত-জাপান বিমান মহড়া বীর গার্ডিয়ান ২৬-এ্রর ধারাবাহিক অগ্রগতি এবং সমন্বয় এগিয়ে চলেছে। এ বছরই তা অনুষ্ঠিত হওয়ার কথা। স্বল্পকালীন নোটিশেই যৌথ মহড়ার আয়োজন সহ দু-দেশের মধ্যে উদ্ভুত সুযোগকে কাজে লাগিয়ে নৌ এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতা বিকাশের ওপরে তাঁরা গুরুত্ব দিয়েছেন। 

প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি বিনিময় পরিকাঠামোগত দিক নিয়ে জাপানের সাম্প্রতিক পর্যালোচনাকে সাধুবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকা সহ বৃহত্তর বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাপান তাদের উদ্যোগের আরও প্রসার ঘটাবে এই আশ্বাস ব্যক্ত করেছেন শ্রী রাজনাথ সিং। ভারত, জাপান, ইন্দোনেশিয়ার মধ্যে পিএএসএসইএক্স নামক ত্রিদেশীয় নৌ মহড়া যা এ বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় তাকেও সাধুবাদ জানান উভয় দেশের মন্ত্রী। টোকিওতে এ বছর চতুর্থ ভারত-জাপান বৈদেশিক এবং প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে দু-দেশের যৌথ বিবৃতিতে নির্দেশিকা চূড়ান্ত করা হয়েছে। দু-দেশের মধ্যে মহানির্দেশক/যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কর্মীগোষ্ঠী গঠনের ব্যাপারেও উভয় মন্ত্রী সহমত ব্যক্ত করেছেন। কারিগরি, প্রযুক্তিগত, পরিচালনগত, বৌদ্ধিক এবং শিল্প সহযোগিতা বিনিময় এর অঙ্গ। দুই মন্ত্রীর মধ্যে আলোচনার পর কর্মীগোষ্ঠী দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্রে এবং তার রূপায়ণগত দিক এগিয়ে নিয়ে যেতে পারস্পরিক সমন্বয় বজায় রাখবে। 

দ্বিপাক্ষিক বৈঠকের আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নতুন দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ভারতের বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা জানান। তাঁকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি, মুম্বাইয়ের ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ড এবং আইএনএস চেন্নাই ঘুরে দেখেন।

 


SC/AB/NS…


(रिलीज़ आईडी: 2301551) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Malayalam