রাষ্ট্রপতির সচিবালয়
ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল সার্ভিসের শিক্ষানবিশ আধিকারিকরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন
प्रविष्टि तिथि:
19 AUG 2026 4:40PM by PIB Agartala
নতুন দিল্লি ১৯ অগাস্ট ২০২৬
ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল সার্ভিসের শিক্ষানবিশ আধিকারিকদের একটি দল আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন।
তাঁদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল সার্ভিসের কাজের ধরণ আলাদা হলেও মূল লক্ষ্যের মাপকাঠিতে কিছুটা সাদৃশ্যও রয়েছে। সংযোগ এবং নির্ভরযোগ্য তথ্য- দুটি বিষয়ই প্রাণবন্ত গণতন্ত্রের অন্যতম ভিত্তি।
নতুন আধিকারিকদের ধারাবাহিকভাবে অভিজ্ঞতা সঞ্চয় করে যেতে হবে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। তিনি বলেন, প্রযুক্তির দুনিয়ায় গণমাধ্যম, অর্থনীতি এবং জননীতির ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন এসেছে। বর্তমান প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহনে বিচক্ষণতা এবং সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতা সরকারি আধিকারিকদের মূল মন্ত্র হওয়া উচিত। ২০৪৭ সাল নাগাদ বিকশিত ভারতের স্বপ্ন পূরণে নতুন আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও মনে করিয়ে দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির মূল ভাষণটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026819963001.pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2301259)
आगंतुक पटल : 5