শক্তি মন্ত্রক
ভারত নিজের ব্রিকস সভাপতিত্বের অধীনে ২০২৬ সালের অষ্টম ব্রিকস যুব শক্তি সম্মেলনের আয়োজন করছে
प्रविष्टि तिथि:
19 AUG 2026 2:35PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২৬
ভারত নিজের ব্রিকস সভাপতিত্বের অধীনে ১৭ আগস্ট ২০২৬ তারিখে ভার্চুয়াল পদ্ধতিতে অষ্টম 'ব্রিকস ইয়ুথ এনার্জি সামিট ২০২৬' আয়োজন করে। এই সম্মেলনে ব্রিকস সদস্য দেশগুলির শিক্ষক্ষেত্র, সরকারি প্রতিষ্ঠান এবং জ্বালানি মন্ত্রকের তরুণ পেশা্দারসহ ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী একত্রিত হন। এছাড়াও ‘ব্রিকস ইয়ুথ এনার্জি এজেন্সি’-এর প্রতিনিধি এবং 'সাস্টেইনেবল এনার্জি ফর অল', 'ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স' ও 'ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি'র মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
২০২৬ সালে ভারতের ব্রিকস সভাপতিত্বের মূল ভাবনা হলো "সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ"। জ্বালানি বিষয়ক কাজকর্মের ক্ষেত্রে ভারত "সর্বেষাং ঊর্জম" (সবার জন্য জ্বালানি) প্রতিপাদ্যটি গ্রহণ করেছে।এটি ব্রিকস অঞ্চলে সর্বজনীন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি সুবিধা নিশ্চিত করার প্রতি তাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
এই সম্মেলনে ব্রিকস জ্বালানি সহযোগিতার কেন্দ্রবিন্দুতে তরুণদের স্থান দেওয়া হয়েছে এবং উদ্ভাবন, উদ্যোক্তা-মনোভাব, প্রযুক্তিগত অগ্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতার চালিকাশক্তি হিসেবে তাদের ভূমিকাকে স্বীকৃতি জানানো হয়েছে। আলোচনায় ব্রিকস দেশগুলির তরুণ পেশাদার, শিক্ষাঙ্গন, সরকারি প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।
আলোচনাগুলিতে যৌথ গবেষণা, প্রযুক্তির প্রদর্শন, জ্ঞান আদান-প্রদান এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মাধ্যমে তরুণদের অংশগ্রহণকে বাস্তব ফলাফলে রূপান্তরের গুরুত্ব তুলে ধরা হয়। ২০ জনেরও বেশি তরুণ প্যানেলিস্ট জ্বালানি নিরাপত্তা ও স্থায়িত্ব, জ্বালানি সুবিধা ও সমতা এবং প্রযুক্তি ও উদ্ভাবন - এই তিনটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রের আওতায় নিজ নিজ দেশের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জ্বালানি উৎসের বৈচিত্র্যকরণ, সহনশীল জ্বালানি সরবরাহ ব্যবস্থা, জ্বালানি সুবিধা ও উদ্ভাবনী অর্থায়ন, নতুন ও উদীয়মান প্রযুক্তি এবং জ্বালানি ব্যবস্থার ডিজিটালাইজেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় সহনশীল ও বৈচিত্র্যময় জ্বালানি ব্যবস্থা, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক জ্বালানি সুবিধা এবং পরিচ্ছন্ন জ্বালানি প্রসারের জন্য উদ্ভাবনী ও সাশ্রয়ী অর্থায়নের প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাপক ঐকমত্য তৈরি হয়। নির্ভরযোগ্য জ্বালানি তথ্য, আন্তঃকার্যক্ষমতা, সাইবার নিরাপত্তা এবং দক্ষ জনশক্তির সহায়তায় প্রযুক্তিগত উদ্ভাবন ও ডিজিটালাইজেশনকে দক্ষ, নমনীয় ও সহনশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে চিহ্নিত করা হয়। ভারতের যুব প্রতিনিধিরা জ্বালানি নিরাপত্তা, জ্বালানি প্রাপ্তি, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং বিদ্যুৎ ক্ষেত্রের সংস্কারে প্রধান জাতীয় উদ্যোগ ও প্রাপ্তি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে পিএম-কুসুম, পিএম সূর্য ঘর, শান্তি আইন, সংশোধিত বিতরণ ক্ষেত্র প্রকল্প (আরডিএসএস) এবং ইন্ডিয়া এনার্জি স্ট্যাক (আইইএস)। তাঁরা জ্বালানি মিশ্রণে বৈচিত্র্য আনা, বিতরণ পরিকাঠামো শক্তিশালী করা এবং বিকেন্দ্রীভূত নবীকরনযোগ্য জ্বালানি ও ডিজিটালাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। একই সঙ্গে তাঁরা স্মার্ট গ্রিড, স্টোরেজ এবং গ্রিড স্থিতিস্থাপকতার উপর জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে স্মার্ট গ্রিড ও জ্বালানি সঞ্চয় বিষয়ক ব্রিকস ডিজিটাল সেন্টার অফ এক্সিলেন্স (ডিসিওই)-এর উপর আলোকপাত করেছেন।
অষ্টম ব্রিকস যুব জ্বালানি শীর্ষ সম্মেলন ২০২৬, “সবার জন্য জ্বালানি” এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে, জ্বালানি সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি নিরাপদ, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎ-উপযোগী জ্বালানি ক্ষেত্রের জন্য সমাধান তৈরিতে ব্রিকস যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে পুনরায় নিশ্চিত করেছে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2301174)
आगंतुक पटल : 4