পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস ব্রিফ: বাড়ি বাড়ি পিএনজি সংযোগ বাড়াতে ভর্তুকি প্রকল্প

प्रविष्टि तिथि: 18 AUG 2026 9:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ অগাস্ট, ২০২৬

 

ভারত সরকার আজ ‘গৃহস্থালী পিএনজি সংযোগ প্রসারের জন্য ভর্তুকি প্রকল্প’ অনুমোদন করেছে। এটি একটি বড় উদ্যোগ, যার লক্ষ্য হল, সারা দেশের পরিবারগুলিতে পরিবেশ-বান্ধব, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যের পাইপযুক্ত রান্নার গ্যাস পৌঁছে দেওয়া। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই প্রকল্পটির উদ্দেশ্য হল,  পিএনজি সংযোগের সম্প্রসারণকে ত্বরান্বিত করা, যাতে বেশি সংখ্যক পরিবার যত তাড়াতাড়ি সম্ভব, তাদের রান্নাঘরে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু করতে পারে।

সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবেন

বর্তমানে সারা দেশে ১.৭৪ কোটি বাড়িতে পিএনজি সংযোগ রয়েছে। এই নতুন প্রকল্পটি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) সংস্থাগুলিকে সরাসরি ভর্তুকি দেয়, যাতে তারা বিলহীন সংযোগগুলিকে সক্রিয়ভাবে চালু গ্যাস সংযোগে রূপান্তরিত করে এবং নতুন নতুন এলাকায় পিএনজি নেটওয়ার্ককে সম্প্রসারিত করে।

গৃহস্থালীতে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের সুবিধাসমূহ

পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস প্রচলিত এলপিজি সিলিন্ডার এবং রান্নার জ্বালানির চেয়ে  নিরাপদ, পরিবেশ-বান্ধব এবং আরও সুবিধাজনক বিকল্প হিসেবে কাজ করে :


নিরাপত্তা: পিএনজি কম চাপে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়, যা সিলিন্ডার সংরক্ষণ এবং ব্যবহার-সম্পর্কিত ঝুঁকি দূর করে। বাতাসের চেয়ে হালকা হওয়ায়, কোনও ছিদ্র বা লিকেজের ক্ষেত্রে এটি দ্রুত এবং নিরাপদে ছড়িয়ে পড়ে।

সুবিধা: সিলিন্ডার বুক করা, সংরক্ষণ করা বা প্রতিস্থাপন করার কোনও প্রয়োজন নেই – বিদ্যুৎ বা জলের মতো, সরাসরি বাড়িতে দিনরাত গ্যাস পাওয়া যায় এবং বিল প্রকৃত ব্যবহারের উপর মিটারের ভিত্তিতে করা হয়।

সাশ্রয়ী: ব্যবহারকারী শুধুমাত্র তাঁদের ব্যবহৃত গ্যাসের জন্যই অর্থ প্রদান করেন এবং প্রতি ইউনিট শক্তির হিসেবে পিএনজি সাধারণত এলপিজির চেয়ে সস্তা, যা সময়ের সাথে সাথে মাসিক পারিবারিক জ্বালানি খরচ কমিয়ে দেয়।

পরিবেশ-বান্ধব:

পরিবেশ-বান্ধব জ্বালানি হওয়ায়, পিএনজি প্রচলিত রান্নার জ্বালানির চেয়ে কম দূষণকারী পদার্থ উৎপন্ন করে, যা ঘরের ভিতরের বাতাসের মান উন্নত করতে এবং কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করে।

নিরবচ্ছিন্ন সরবরাহ:

পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন সরবরাহ সিলিন্ডার সরবরাহের লজিস্টিকসের উপর নির্ভরতা দূর করে,  বিশেষত বহুতল ভবন এবং ঘনবসতিপূর্ণ শহুরে এলাকার পরিবারগুলি উপকৃত হয়।

পিএনজি সম্প্রসারণে সরকারের ধারাবাহিক প্রয়াস

এই প্রকল্পটি এমন কিছু পদক্ষেপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা গত কয়েক মাসে পিএনজি সম্প্রসারণকে ত্বরান্বিত করতে এবং পরিবেশ-বান্ধব রান্নার জ্বালানিতে রূপান্তরকে সহজতর করেছে।

ভ্যাট সরলীকরণ:

রাজ্যগুলিকে প্রাকৃতিক গ্যাসের উপর ভ্যাট কমিয়ে ৫%-এ নামিয়ে আনতে উৎসাহিত করা হচ্ছে, যা পরিবারগুলির জন্য পিএনজিকে আরও সাশ্রয়ী করে তুলবে; বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে ভ্যাট কমিয়েছে।

জাতীয় পিএনজি ড্রাইভ ২.০: আরও বেশি পরিবারকে পাইপযুক্ত গ্যাসের আওতাভুক্ত হতে সাহায্য করার জন্য একটি দেশব্যাপী অভিযান, যার মধ্যে রয়েছে এলপিজি সিলিন্ডার জমা দেওয়ার জন্য একটি পোর্টাল, গৃহস্থালী বিজ্ঞপ্তি, সচেতনতা শিবির এবং এলপিজি-ব্যবহারকারী হাউজিং সোসাইটিগুলিকে পিএনজিতে রূপান্তর।

পিএনজি নিবন্ধন পোর্টাল:

নতুন পিএনজি সংযোগের জন্য আবেদন এবং তার অবস্থা জানার প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করার জন্য একটি একক-জানালার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।

গার্হস্থ্য পিএনজি সংযোগের প্রসারের জন্য এপিএম/এনএপিএম ভর্তুকি প্রকল্পটি এই লক্ষ্যে একটি প্রধান উদ্যোগ, যা দেশজুড়ে পরিবারগুলিতে পরিবেশ-বান্ধব, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যের পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাসের সহজলভ্যতা সম্প্রসারণের জন্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

প্রকল্পের কাঠামো

এর ফলে যে খরচ সাশ্রয় হবে, তা ডি-পিএনজি সংযোগে করা মূলধনী ব্যয়ের বিনিয়োগ ফেরতের সময়কাল প্রায় ১০ বছর থেকে কমিয়ে প্রায় ৩ বছরে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এটি সিজিডি সংস্থাগুলিকে আরও দ্রুত বাড়িতে পিএনজি সংযোগ সম্প্রসারণের জন্য একটি আর্থিক ভর্তুকি দেবে, যার ফলে আগামী মাসগুলিতে আরও বেশি সংখ্যক ভারতীয় পরিবার পরিবেশ-বান্ধব, নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের পাইপবাহিত রান্নার গ্যাসের সুবিধা পাবে।

 

SC/MP/SKD


(रिलीज़ आईडी: 2301114) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam