প্রতিরক্ষা মন্ত্রক
ভারত – থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী-XV এর জন্য রওনা হ’ল ভারতীয় সেনা দল
পোস্ট করার দিনক্ষণ:
17 AUG 2026 10:59AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ অগাস্ট, ২০২৬
ভারত – থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী-XV’র জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হ’ল ভারতীয় সেনা দল। ঐ দেশের সুরাট থানি’তে ভিভাবাদি রাংসিত শিবিরে এই মহড়া চলবে ১৮ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। ভারত – থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া পূর্ববর্তী সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে, মেঘালয়ের উমরোই’তে।
উভয় পক্ষেই ৩৫ জন করে সেনাকর্মী এই মহড়ায় অংশ নেবেন। ভারতের পক্ষে যোগ দিচ্ছেন ৯ গোর্খা রাইফেলস্ - এর কর্মীরা। থাইল্যান্ডের পক্ষে যোগ দেবে থার্ড ব্যাটেলিয়ন, ২৫তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের ফিফথ ডিভিশন। বনাঞ্চলে এবং আধা-শহুরে এলাকায় সামরিক অভিযান সংক্রান্ত যৌথ প্রশিক্ষণে সামিল হবেন তাঁরা। রাষ্ট্রসংঘের সনদের ৭ নম্বর অধ্যায়ের আওতায় এই মহড়ার আয়োজন করা হচ্ছে।
২০০৬ সালে ভারত – থাইল্যান্ড মৈত্রী সামরিক মহড়ার প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয়।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2300538)
ভিজিটরদের কাউন্টার : 3