প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত – থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী-XV এর জন্য রওনা হ’ল ভারতীয় সেনা দল

प्रविष्टि तिथि: 17 AUG 2026 10:59AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ অগাস্ট, ২০২৬ 

 

ভারত – থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী-XV’র জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হ’ল ভারতীয় সেনা দল। ঐ দেশের সুরাট থানি’তে ভিভাবাদি রাংসিত শিবিরে এই মহড়া চলবে ১৮ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। ভারত – থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া পূর্ববর্তী সংস্করণটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে, মেঘালয়ের উমরোই’তে। 
উভয় পক্ষেই ৩৫ জন করে সেনাকর্মী এই মহড়ায় অংশ নেবেন। ভারতের পক্ষে যোগ দিচ্ছেন ৯ গোর্খা রাইফেলস্‌ - এর কর্মীরা। থাইল্যান্ডের পক্ষে যোগ দেবে থার্ড ব্যাটেলিয়ন, ২৫তম ইনফ্যান্ট্রি ব্রিগেডের ফিফথ ডিভিশন। বনাঞ্চলে এবং আধা-শহুরে এলাকায় সামরিক অভিযান সংক্রান্ত যৌথ প্রশিক্ষণে সামিল হবেন তাঁরা। রাষ্ট্রসংঘের সনদের ৭ নম্বর অধ্যায়ের আওতায় এই মহড়ার আয়োজন করা হচ্ছে। 
২০০৬ সালে ভারত – থাইল্যান্ড মৈত্রী সামরিক মহড়ার প্রথম সংস্করণটি অনুষ্ঠিত হয়। 

 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2300378) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu