অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফুকেত থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার ২৩৭৯ এয়ারবাস ৩২০ বিমান ৪ঠা আগষ্ট হঠাৎ করে ৩০০ ফুট নীচে নেমে আসায় বিমানের কয়েকজন আহত

প্রকাশিত: 09 AUG 2026 5:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ অগাস্ট, ২০২৬ 

 

ফুকেত থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার ২৩৭৯ এয়ারবাস ৩২০ বিমান হঠাৎ করে ৩০০ ফুট নীচে নেমে আসায় বিমানে তীব্র ঝাঁকুনি সৃষ্টি হয়। তবে, এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। 

এই ঘটনায় বিমানে থাকা কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু আহত হন। বিমানটিতে মোট ১৩৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ছিলেন ৩ জন শিশু, ২ জন পাইলট সহ ৮ ক্রু সদস্য। 

ঘটনার পর, প্রথামাফিক পাইলটরা মাদকাসক্ত কি না, তা নিয়ে পরীক্ষা করা হয়েছে। পাইলটের প্রাথমিক পরীক্ষার পর, তা নিশ্চিত প্রমাণের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। তদন্তের কাজ সম্পূর্ণ না হওয়ায় দু’জন পাইলটকেই ডিজিসিএ – এর কাজের রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে।

ঘটনাটিকে গুরুতর বিপত্তি বলে চিহ্ণিত করা হয়েছে,এবং বিষয়টি এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্তাধীন।

ঘটনার তদন্ত এবং পরীক্ষার নিশ্চিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং ডিজিসিএ যাত্রী নিরাপত্তা এবং বিমান চলাচলে নিরাপত্তা বিধানে সর্বোচ্চ মান বজায় রাখতে দায়বদ্ধ। নির্দিষ্ট প্রথামাফিক পূর্ণাঙ্গ তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2297438) ভিজিটরের কাউন্টার : 28
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , हिन्दी , Manipuri , Gujarati , English , Marathi , Tamil , Telugu