প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী জনসাধারণকে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন
প্রকাশিত:
09 AUG 2026 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি ৯ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে উৎসাহের সঙ্গে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেওয়ার এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে নতুন করে সম্মিলিতভাবে সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন যে, এই ত্রিবর্ণরঞ্জিত পতাকা ভারতের গর্বের প্রতীক এবং প্রত্যেক নাগরিকের দেশের জন্য তাদের সেরাটা দেওয়ার উৎসাহ যোগানোর নিশ্চিত উৎস।
শ্রী মোদী সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন যে, এবছরের হর ঘর তিরঙ্গা অভিযান নিবেদিত বন্দে মাতরমের প্রতি। কারণ, দেশ এই জাতীয় সঙ্গীতের সার্ধশতবার্ষিকী উদযাপন করছে।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;
আমাদের তিরঙ্গা আমাদের গর্ব এবং দেশের জন্য সবসময় আমাদের সেরাটা দেওয়ার উৎসাহের নিশ্চিত উৎস।
আসুন আমরা উৎসাহের সঙ্গে এই #HarGharTiranga অভিযানে অংশ নিই এবং সবাই মিলে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখার নতুন করে সংকল্প নিই। আনন্দের বিষয় যে, এবছরের উদ্যোগ নিবেদিত হয়েছে বন্দে মাতরমের প্রতি এবং সেটাও এইজন্য যে, আমরা এর ১৫০ তম বার্ষিকী পালন করছি।
https://harghartiranga.com
https://x.com/narendramodi/status/2086418385236324775?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2086418385236324775%7Ctwgr%5E64364e10f9c19f4b931081d0cb0540f991695517%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2296868reg%3D48lang%3D1
SC/ AP /CS
(রিলিজ আইডি: 2296971)
ভিজিটরের কাউন্টার : 29
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam