প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্য তুলে ধরে জাতীয় হস্তচালিত তাঁত দিবস উদযাপনের জন্য জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 06 AUG 2026 10:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে তুলে ধরার মাধ্যমে ৭ই আগস্ট ‘জাতীয় হস্তচালিত তাঁত দিবস’ উদযাপনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শ্রী মোদী বলেন, “সামাজিক মাধ্যমে আপনার পছন্দের হস্তচালিত তাঁতজাত পণ্যের ভিডিও যার মধ্যে ‘GRWM’ (Get Ready With Me) ভিডিও-ও থাকতে পারে - শেয়ার করুন।”

শ্রী মোদী এক্স হ্যান্ডলে বলেছেন:

৭ই আগস্ট ‘জাতীয় হস্তচালিত তাঁত দিবস’। আসুন, ভারতের হস্তচালিত তাঁত শিল্পের বৈচিত্র্যকে জনপ্রিয় করে তুলি।
সামাজিক মাধ্যমে আপনার পছন্দের হস্তচালিত তাঁতজাত পণ্যের ভিডিও—যার মধ্যে ‘GRWM’ ভিডিও-ও থাকতে পারে—শেয়ার করুন।
#NationalHandloomDay হ্যাশট্যাগটি ব্যবহার করতে ভুলবেন না।

https://x.com/narendramodi/status/2085397848154345956

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2295907) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Malayalam