রেলমন্ত্রক
ভারতীয় রেল সারা দেশে ১৯টি রেল নীর কারখানা পরিচালনা করে, এই কারখানাগুলি যাত্রীদের নিরাপদ বোতলজাত পানীয় জল সরবরাহ করে
प्रविष्टि तिथि:
05 AUG 2026 3:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ আগস্ট ২০২৬
সারা দেশে বর্তমানে চালু রেল নীর কারখানাগুলি থেকে সব গুরুত্বপূর্ণ ট্রেন ও স্টেশনগুলিতে বোতলজাত পানীয় জল ‘রেল নীর’-এর চাহিদা মেটানো হচ্ছে। ভারতীয় রেলওয়েতে রেল নীর-এর প্রয়োজন ও চাহিদার ওপর নির্ভর করে ইন্ডিয়ান রেলওয়েজ কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-কে কয়েকটি স্থানে রেল নীর কারখানা স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে।
দৈনিক ১ লক্ষ বোতল উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি রেল নীর কারখানা (পিপিপি মডেল) স্থাপনের আনুমানিক খরচ প্রায় ১০ কোটি টাকা। এর মধ্যে প্রি-ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং, শেড নির্মাণ এবং কারখানা ও যন্ত্রপাতি স্থাপন অন্তর্ভুক্ত। জমির খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।
পশ্চিমবঙ্গেও সাঁকরাইলে রেল নীর-এর একটি কারখানা রয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
SC/PM/DM
(रिलीज़ आईडी: 2294956)
आगंतुक पटल : 8