পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবসে ভারত বিড়াল জাতীয় এই বন্যপ্রাণীর সংরক্ষণে শক্তিশালী উদ্যোগ নিয়েছে
प्रविष्टि तिथि:
04 AUG 2026 12:41PM by PIB Agartala
নতুনদিল্লি, ৪ অগাস্ট ২০২৬
আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস উপলক্ষ্যে, ভারত সদ্য শুরু হওয়া ক্লাউডেড লেপার্ড সংরক্ষণ কর্মসূচী বা কনজারভেশন অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এশিয়ার অন্যতম দুর্লভ বিড়াল জাতীয় এই বণ্যপ্রানী প্রজাতির সংরক্ষণে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় সরকার–জিইএফ–ইউএনডিপি-র উদ্যোগে সংরক্ষণের এই পরিকল্পনাটি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কোয়েম্বাটোরে অনুষ্ঠিত জাতীয় বন্যপ্রাণী বোর্ডের স্থায়ী কমিটির ৯১তম বৈঠকে উপস্থাপিত করা হয়। এই পরিকল্পনাতে রয়েছে ক্লাউডেড লেপার্ড প্রজাতির সংরক্ষণের জন্য আবাসস্থল সুরক্ষিত করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যবেক্ষণ শক্তিশালী করা এবং স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন।
এই পরিকল্পনাটি উত্তর-পূর্ব ভারত জুড়ে ক্লাউডেড লেপার্ড-এর দীর্ঘমেয়াদী সংরক্ষণকে শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আওতায় রয়েছে ক্লাউডেড লেপার্ড এবং তার আবাসস্থলকে রক্ষা করার জন্য যথাযথ সংরক্ষণ, বিজ্ঞান সম্মত মূল্যায়ন, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং প্রযুক্তির সাহায্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
এই পরিকল্পনার একটি মূল উপাদান হলো উত্তর-পূর্ব ভারত জুড়ে ১৪টি জায়গাকে সংরক্ষণের জন্য চিহ্নিত করা এবং বনভূমিতে ক্লাউডেড লেপার্ড-এর আবাসস্থলগুলির মধ্যে যোগাযোগকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় করিডোর তৈরি করা। কেন্দ্রীয় সরকার সমন্বিত বন্যপ্রাণী আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রজাতির সংরক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোকেও শক্তিশালী করেছে।
সংশ্লিষ্ট পরিকল্পনায় রয়েছে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে মানসম্মত বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা, ক্লাউডেড লেপার্ড রয়েছে কিনা সেই সংক্রান্ত সমীক্ষা চালান, জেনেটিক্স এবং পরিবেশগত ডিএনএ-র পরীক্ষা নিরীক্ষা চালানো। এর মাধ্যমে ক্লাউডেড লেপার্ড প্রজাতি এবং তার আবাসস্থলের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। এর আওতায় চোরাশিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বন্যপ্রাণীদের নিয়ে নানা অপরাধকে প্রতিরোধ করার মত বিষয়গুলি রয়েছে। তৃণমূল স্তরে কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, যার মধ্যে সংশ্লিষ্ট স্তরে সংরক্ষণের উদোগকে শক্তিশালী করার জন্য এম-স্ট্রাইপস স্মার্ট অ্যাপ্লিকেশনের ব্যবহারও অন্তর্ভুক্ত রয়েছে।
ক্লাউডেড লেপার্ড সংরক্ষণ উত্তর-পূর্ব ভারতের বন ও প্রাকৃতিক সম্পদের ঐতিহ্য সংরক্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংরক্ষণ করার এই পরিকল্পনার মাধ্যমে, ভারত সুন্দর বিড়াল জাতীয় এই বন্যপ্রাণীর ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি সমন্বিত পন্থা গ্রহণ করছে, যেখানে ক্লাউডেড লেপার্ড-এর আবাসস্থলের সুরক্ষা, বিজ্ঞান সম্মতভাবে পর্যবেক্ষণ, প্রযুক্তি ব্যবহার করে এই বন্যপ্রাণীর বিচরণক্ষেত্রের পুনরুদ্ধার, স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং আন্তর্জাতিকস্তরের সহযোগিতার মত বিষয়গুলি রয়েছে।
ক্লাউডেড লেপার্ড সংরক্ষণ সংক্রান্ত পরিকল্পনার বিষয়ে বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ
https://wii.gov.in/uploads/media/pdf/documents/CAP_for_Caracal_Fishing_Cat_and_Clouded_Leopard.pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2294399)
आगंतुक पटल : 7