অর্থমন্ত্রক
আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির মোট নিট লাভ ২০২৫-২৬-এ রেকর্ড ১০,১৭৭ কোটি টাকায় পৌঁছেছে, অন্য সূচকগুলিরও উন্নতি হয়েছে
प्रविष्टि तिथि:
28 JUL 2026 3:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুলাই ২০২৬
গ্রামীণ ব্যাঙ্কগুলির কাজকর্ম খতিয়ে দেখতে জাতীয় এবং আঞ্চলিক স্তরে ভারত সরকার নিয়মিত পর্যালোচনার আয়োজন করে থাকে। এছাড়াও আর্থিক পরিষেবা দপ্তর এই ব্যাঙ্কগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করে।
সাম্প্রতিক বছরগুলিতে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির আর্থিক স্থিতি আগের তুলনায় অনেক মজবুত হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই ব্যাঙ্কগুলির মোট নিট লাভ রেকর্ড ১০,১৭৭ কোটি টাকায় পৌঁছেছে।
এছাড়াও মূলধন – সম্পদ অনুপাত, আমানত, অনুৎপাদক সম্পদের পরিমাণ, ঋণ-আমানত অনুপাত প্রভৃতি গুরুত্বপূর্ণ সূচকগুলির ক্ষেত্রেও অনেকটাই উন্নতি হয়েছে। অনুৎপাদক সম্পদের অনুপাত ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ২.৪। ২০২৪-২৫-এ তা কমে হয়েছে ২.০।
এই ব্যাঙ্কগুলির মাধ্যমে প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনা প্রভৃতি প্রকল্পের কাজে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হচ্ছে সেদিকেও লক্ষ্য রেখেছে সরকার।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানান অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধারী।
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2290561)
आगंतुक पटल : 5