প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 27 JUL 2026 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিআরপিএফ- এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন যে, অসীম সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার মাধ্যমে সিআরপিএফ নিজেদের এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।
শ্রী মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের সেবা প্রদান - সবক্ষেত্রেই সিআরপিএফ জওয়ানরা সর্বদা দেশকেই অগ্রাধিকার দিয়েছেন। তিনি মাওবাদী সমস্যা নির্মূল করার ক্ষেত্রে তাঁদের বিশেষ অবদানের কথা তুলে ধরেন ।তিনি বলেন যে, এই প্রচেষ্টা বহু মানুষের জীবনে শান্তি ও অগ্রগতি নিয়ে এসেছে।
এক্স হ্যান্ডলে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন:
"সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা। অসীম সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার মাধ্যমে সিআরপিএফ নিজেদের এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের সেবা প্রদান সবক্ষেত্রেই সিআরপিএফ জওয়ানরা সর্বদা দেশকেই অগ্রাধিকার দিয়েছেন। মাওবাদী সমস্যা নির্মূল করার ক্ষেত্রে তাঁদের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এই প্রচেষ্টা বহু মানুষের জীবনে শান্তি ও অগ্রগতি বয়ে এনেছে।
@crpfindia"
https://x.com/narendramodi/status/2081656671571775521?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2081656671571775521%7Ctwgr%5E4c72e1a6805ff7b27844f2af826b3bad1fb3460c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2289828reg%3D48lang%3D1

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2289932) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam