লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করলেন লোকসভার অধ্যক্ষ

प्रविष्टि तिथि: 25 JUL 2026 11:57AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জুলাই ২০২৬

 

লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ 'সংবিধান সদন'-এর সেন্ট্রাল হলে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

 

এই উপলক্ষে সাংসদ, প্রাক্তন সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও সংবিধান সদনের সেন্ট্রাল হলে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

 

লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং-ও প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায় ১৯২৯ সালের ২৫ জুলাই আসামের তেজপুরে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে পরিচিত সোমনাথ চট্টোপাধ্যায় ১৯৬৮ সালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৭১ সালে প্রথমবারের মতো লোকসভার সদস্য নির্বাচিত হন। তাঁর অসাধারণ সংসদীয় কর্মজীবনে তিনি টানা দশবার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ৪ জুন তিনি সর্বসম্মতিক্রমে চতুর্দশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন এবং ২০০৯ সালের ৩১ মে পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন।

 

মেধা, বাগ্মিতা এবং সংসদীয় মূল্যবোধের প্রতি গভীর নিষ্ঠার জন্য পরিচিত সোমনাথ চট্টোপাধ্যায় সদনে বিতর্কের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় সংসদীয় ব্যবস্থায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তাঁকে 'আউটস্ট্যান্ডিং পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড' (বিশিষ্ট সাংসদ পুরস্কার)-এ ভূষিত করা হয়।

 

অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংসদীয় কাজকর্মের আধুনিকীকরণের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ উল্লেখযোগ্য হলো, ২০০৬ সালের জুলাই মাসে ২৪ ঘণ্টা সম্প্রচারিত সংসদীয় চ্যানেল 'লোকসভা টেলিভিশন' (এলএসটিভি)-এর সূচনা এবং ২০০৬ সালের আগস্ট মাসে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন 'পার্লামেন্টারি মিউজিয়াম' বা সংসদীয় জাদুঘরের উদ্বোধন।

 

সংবিধান সদনে অবস্থিত আগের লোকসভা কক্ষের বাইরের লবিতে প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের একটি প্রতিকৃতি শোভা পাচ্ছে। শ্রী মণীশ কুমার রাও-এর আঁকা এই প্রতিকৃতিটি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় উন্মোচন করেছিলেন।

https://x.com/ombirlakota/status/2080901451543670890?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080901451543670890%7Ctwgr%5E58eb1a223d1a55cd00fc7cf4dc0f886fd5333212%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2289278reg%3D3lang%3D1

 

 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2289385) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil