রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

দক্ষিণ পূর্ব রেলের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন ও মেদিনীপুরের মধ্যে ৪৪০ কোটি টাকার তৃতীয় লাইন প্রকল্পের অনুমোদন দিল ভারতীয় রেল

प्रविष्टि तिथि: 23 JUL 2026 12:05PM by PIB Agartala
 

নতুন দিল্লি, ২৩ জুলাই ২০২৬

 

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণ করিডোরে রেলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে, ভারতীয় রেল দক্ষিণ-পূর্ব রেলওয়ের অন্তর্গত নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন এবং মেদিনীপুরের মধ্যে ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন নির্মাণের জন্য ৪৪০ কোটি টাকা অনুমোদন করেছে।


নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন ও মেদিনীপুরের মধ্যে তৃতীয় লাইন

অনুমোদিত এই প্রকল্পের আওতায় দক্ষিণ-পূর্ব রেলের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন এবং মেদিনীপুরের মধ্যে ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ একটি তৃতীয় লাইন নির্মাণ করা হবে।

এই অংশটি 'হাই ইউটিলাইজেশন নেটওয়ার্ক' (HUN-2) রুটের অন্তর্ভুক্ত। বর্তমানে এই রুটের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন-গোকুলপুর অংশটি সিঙ্গেল লাইন হিসেবে চালু রয়েছে, তবে সেখানে ডাবলিং বা লাইন দ্বিগুণ করার কাজ ইতিমধ্যেই চলছে। অতিরিক্ত এই তৃতীয় লাইনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই করিডোরে লাইনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং পরিচালনগত নমনীয়তা বাড়াবে।

পণ্য পরিবহণ ও যাত্রী পরিষেবার সক্ষমতা বৃদ্ধি

এই রুটে বিপুল পরিমাণ যাত্রী ও পণ্য পরিবহণ করা হয়। এখানে ম্যাঙ্গানিজ, আকরিক লোহা, কন্টেইনার, কয়লা, ক্লিংকার, পেলেট আয়রন, লোহা ও ইস্পাত, গম, পাথর, স্লিপার, স্ল্যাগ, লবণ, চাল, পেট্রোলিয়ামজাত পণ্য, চুনাপাথর, জিপসাম, সার, ভোজ্য তেল, রাসায়নিক লবণ, কাঠকয়লা, সিমেন্ট, ব্যালাস্ট এবং ছাইয়ের মতো গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণ করা হয়; যার মোট পরিমাণ বছরে প্রায় ২৩.৮০ মিলিয়ন টন।

বর্তমানে এই অংশটিতে লাইনের সক্ষমতার ১১৫.৭১% ব্যবহার করা হয়, এর থেকে বোঝা যায় কতটা তীব্র চাপ এই অংশের ওপর পড়ে। তৃতীয় লাইনটি যাত্রী ও পণ্য পরিবহণের ক্রমবর্ধমান চাপ সামলানোর জন্য অতিরিক্ত সক্ষমতা তৈরি করবে এবং পুরো করিডর জুড়ে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করবে।

রেলের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক বিকাশে সহায়তা

প্রকল্পটি সম্পন্ন হলে বছরে অতিরিক্ত ৩.৫২ মিলিয়ন টন পণ্য পরিবহনের সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। উন্নত পরিকাঠামো নিত্যপ্রয়োজনীয় পণ্যের চলাচল সহজতর করবে, পরিচালনগত বাধা কমাবে, নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বাড়াবে এবং এই গুরুত্বপূর্ণ রেল করিডরের ওপর নির্ভরশীল শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে। এর ফলে আধুনিক, দক্ষ ও ভবিষ্যৎ-উপযোগী রেল নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও যাত্রীদের দ্রুত চলাচল নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক বিকাশেও সহায়তা করা সম্ভব হবে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2288396) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada