স্বরাষ্ট্র মন্ত্রক
প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণ
प्रविष्टि तिथि:
21 JUL 2026 4:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬
প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণে সরকার একটি নতুন বিভাগ তৈরি করেছে। কন্সটেবল (জেনারেল ডিউটি) পদে/কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলস (সিএপিএফ অ্যান্ড এআর) রাইফেল ম্যান পদে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ থাকছে। সেইসঙ্গে বয়সের উর্ধ্বসীমায় ৩ বছর ছাড় এবং প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচের সদস্যদের ক্ষেত্রে এই প্রস্তাবিত বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর ছাড়ের সংস্থান রাখা হচ্ছে।
এছাড়াও প্রাক্তন অগ্নিবীরদের এইসব ক্ষেত্রে নিয়োগে শারীরিক মানের পরীক্ষা, শারীরিক দক্ষতার পরীক্ষা এবং লিখিত পরীক্ষা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।
প্রাক্তণ অগ্নিবীরদের জন্য সম্বন্বয় ও উন্নতি কল্পে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি শাখা খোলা হয়েছে। প্রথম ব্যাচের অগ্নিবীরদের নিয়োগের ৪ বছর এখনও সম্পূর্ণ হয়নি।
লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
SC /AB /AG
(रिलीज़ आईडी: 2287656)
आगंतुक पटल : 30