যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
হর ঘর তিরাঙ্গা প্রচারাভিযান উদযাপন করতে ভারতের জাতীয় পতাকা কুইজ ২০২৬ চালু করেছে মাই ভারত
প্রকাশিত:
21 JUL 2026 5:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬
'হর ঘর তিরঙ্গা' অভিযান এবং ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে, যুব বিষয়ক বিভাগ 'মাই ভারত' পোর্টালের মাধ্যমে 'ভারতের জাতীয় পতাকা বিষয়ক কুইজ ২০২৬' চালু করেছে। এই কুইজটি ১৫ আগস্ট পর্যন্ত চলবে, এটি দেশের যুবসমাজকে জাতীয় পতাকা ও তার গুরুত্ব সম্পর্কে বোঝাপড়া আরও গভীর করার এক চমৎকার সুযোগ এনে দিয়েছে।
গত বছর জাতীয় পতাকা বিষয়ক কুইজে যে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল, তার ওপর ভিত্তি করেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই আয়োজনের মাধ্যমে 'মাই ভারত'-এর লক্ষ্য হ’ল তরুণদের মধ্যে ভারতের জাতীয় পতাকার ইতিহাস, বিবর্তন, গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দেশপ্রেম, সাংবিধানিক মূল্যবোধ ও 'মাই ভারত' প্ল্যাটফর্মের সাথে তাদের যোগসূত্র আরো নিবিড় করা।
'মাই ভারত' পোর্টালের সকল নিবন্ধিত ব্যবহারকারী এই কুইজে অংশ নিতে পারবেন। এতে বিকল্প উত্তরসহ ২০টি প্রশ্ন থাকবে, যার উত্তর ১০ মিনিটের মধ্যে দিতে হবে। 'ভাষিনী'র মাধ্যমে পোর্টালে থাকা সব ভাষাতেই এটি পাওয়া যাবে। প্রতিটি নিবন্ধিত ব্যবহারকারী একবারই কুইজে অংশ নিতে পারবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর বরাদ্দ রয়েছে, ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না।
অংশগ্রহণকারীরা জাতীয় পতাকার বিবর্তন ও ইতিহাস, এর বিকাশের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের অবদান, ত্রিবর্ণরঞ্জিত পতাকা সংক্রান্ত সাংবিধানিক বিধান, 'ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, ২০০২', 'প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১' এবং ভারতের জাতীয় প্রতীক সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে প্রশ্নের উত্তর দেবেন।
পোর্টালের সব নিবন্ধিত ব্যবহারকারীই এতে অংশগ্রহণ করতে পারবেন। কুইজ সফলভাবে শেষ করার পর তাঁদের একটি ই-সার্টিফিকেট দেওয়া হবে। তবে ২১-২৯ বছর বয়সী নিবন্ধিত ব্যবহারকারীরাই নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সর্বোচ্চ স্কোরকারী যোগ্য অংশগ্রহণকারীদের মধ্য থেকে কম্পিউটার-ভিত্তিক র্যান্ডমাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে এবং তাদের ভারতের সীমান্তবর্তী এলাকা বা অন্যান্য উপযুক্ত স্থান পরিদর্শনের সুযোগ দেওয়া হতে পারে।
ডিজিটাল শিক্ষার সঙ্গে জাতিগঠনমূলক উদ্যোগের সমন্বয় ঘটিয়ে তরুণদের মধ্যে সচেতন ও সক্রিয় নাগরিকত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্যে 'মাই ভারত'-এর ধারাবাহিক প্রয়াসেরই একটি অংশ হলো এই 'ভারতের জাতীয় পতাকা বিষয়ক কুইজ'। সারা দেশের তরুণদের বিপুল সংখ্যায় এতে অংশ নিতে এবং জ্ঞানভিত্তিক এই অনন্য উদ্যোগের মাধ্যমে 'তিরঙ্গা'-র চেতনা উদযাপন করার আহ্বান জানানো হয়েছে। কুইজটি 'মাই ভারত' পোর্টালে (https://mybharat.gov.in/quiz/quiz_dashboard/UndZOTQ1S3FyU1BYSmVGZmkyaGRpZz09) পাওয়া যাবে এবং এটি ১৫ আগস্ট পর্যন্ত চালু থাকবে।
SC/SD/SB
(রিলিজ আইডি: 2287574)
ভিজিটরের কাউন্টার : 69