প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আসীন অ্যান্ডি বার্নহাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 21 JUL 2026 8:09AM by PIB Agartala

নতুন দিল্লি, ২১ জুলাই ২০২৬

 


ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আসীন অ্যান্ডি বার্নহাম-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

দুটি দেশই গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে পরিচালিত এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা ও মানুষে-মানুষে সংযোগের ক্ষেত্রে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এই মাসেই সিএটিএ চালু হয়ে যাওয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রসারে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী মনে করেন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়ে, ভারত – ব্রিটেন সার্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করে ভিশন ২০৩৫-এর লক্ষ্যে দু-দেশ এগিয়ে যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাপ্রকাশ করেছেন।

এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

https://x.com/narendramodi/status/2079386422017225050?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2079386422017225050%7Ctwgr%5E7cb66bdb59b04608dc6f860f3c4ac9d2a4c9a01d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2286881reg%3D48lang%3D1

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2287246) ভিজিটরদের কাউন্টার : 36