পর্যটন মন্ত্রক
দেশজুড়ে পর্যটন পরিকাঠামো উন্নয়নে ₹৫,৭৫৬.৬২ কোটি ব্যয়ে ১১৭টি প্রকল্পে অনুমোদন পর্যটন মন্ত্রকের
ত্রিপুরার জন্য দুটি পৃথক প্রকল্পে ৪৮.৯৫ এবং ৯৭.৭০ কোটি টাকার অনুমোদন
प्रविष्टि तिथि:
21 JUL 2026 12:13PM by PIB Agartala
নয়াদিল্লী, ২১ জুলাই, ২০২৬: গত দুই বছরে দেশে পর্যটনের বিকাশে পরিকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রচার এবং মৌলিক সুযোগ-সুবিধার সম্প্রসারণে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক
পর্যটন পরিকাঠামো উন্নয়ন এবং মৌলিক পরিষেবার সম্প্রসারণের জন্য স্বদেশ দর্শন ২.০, চ্যালেঞ্জ বেসড ডেস্টিনেশন ডেভেলপমেন্ট, প্রসাদ (Pilgrimage Rejuvenation and Spiritual Heritage Augmentation Drive - PRASHAD), কেন্দ্রীয় সংস্থাগুলিকে পর্যটন পরিকাঠামো উন্নয়নে সহায়তা এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পের আওতায় রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও, 'স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট – ডেভেলপমেন্ট অব আইকনিক ট্যুরিস্ট সেন্টার্স টু গ্লোবাল স্কেল' প্রকল্পের অধীনে ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন রাজ্যকে পর্যটন প্রকল্পের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
গত দুই অর্থবর্ষে এই সমস্ত প্রকল্পের আওতায় ৫,৭৫৬.৬২ কোটি ব্যয়ে মোট ১১৭টি প্রকল্পে অনুমোদন দিয়েছে পর্যটন মন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলভিত্তিক আর্থিক সহায়তার বিস্তারিত তথ্য সংযুক্তিতে উল্লেখ করা হয়েছে।
দেশের ও বিদেশের পর্যটকদের জন্য 'ইনক্রেডিবল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম'-এর মাধ্যমে পর্যটনের প্রচার চালানো হচ্ছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নতুন রূপে চালু হয়েছে। একাধিক ভাষায় উপলব্ধ এই পোর্টালে ভ্রমণ সংক্রান্ত তথ্য, পর্যটন গাইড, বিমান, হোটেল, ক্যাব, বাস এবং এএসআই-এর সংরক্ষিত স্মৃতিস্তম্ভের টিকিট বুকিংয়ের সুবিধা রয়েছে। পাশাপাশি সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডিজিটাল প্রচারাভিযান এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সহযোগিতায় পর্যটনের প্রচার জোরদার করা হচ্ছে।
'এক ভারত শ্রেষ্ঠ ভারত' উদ্যোগের আওতায়ও পর্যটন মন্ত্রক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত 'ভারত পর্ব'-এ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটনের সম্ভাবনা এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে। এছাড়া ২০২৫ সালে গুজরাটের একতা নগরে 'রাষ্ট্রীয় একতা দিবস' উদযাপনেও অংশ নেয় মন্ত্রক।
পর্যটন মন্ত্রকের অধীনস্থ ২১টি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান কুলিনারি ইনস্টিটিউট এবং ইন্ডিয়া ট্যুরিজম অফিসগুলি ছাত্র বিনিময় কর্মসূচি, শিক্ষামূলক ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক খাদ্য উৎসব, ভাষা শিক্ষা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে রাজ্যগুলির ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার করছে। এর ফলে সাংস্কৃতিক পর্যটনের বিকাশ, জাতীয় সংহতি এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হচ্ছে।
আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়াতে এবং ভ্রমণকে সহজ করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। বিশ্বের ১৭৪টি দেশের নাগরিকদের জন্য বর্তমানে ৯টি বিভাগে ই-ভিসা সুবিধা চালু রয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার বহুভাষিক পর্যটক হেল্পলাইন, ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফ্যাসিলিটেটর সার্টিফিকেশন কর্মসূচি এবং ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট গাইড ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষিত গাইড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া উড়ান প্রকল্পের আওতায় ৫৩টি পর্যটন রুট চিহ্নিত করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ চলছে।
এছাড়াও আধ্যাত্মিক, পরিবেশভিত্তিক (ইকো), অ্যাডভেঞ্চার, গ্রামীণ, জনজাতি, ওয়েলনেস, চিকিৎসা, মাইস, ডেস্টিনেশন ওয়েডিং এবং ঐতিহ্যবাহী পর্যটনের বিকাশে নীতি প্রণয়ন, পরিকাঠামো উন্নয়ন এবং প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। এর জন্য সুস্থায়ী পর্যটন, গ্রামীণ পর্যটন, গ্রামীণ হোমস্টে, মাইস, অ্যাডভেঞ্চার, ইকো-ট্যুরিজম এবং মেডিক্যাল ও ওয়েলনেস ট্যুরিজম সংক্রান্ত জাতীয় কৌশলও প্রণয়ন করেছে মন্ত্রক। পাশাপাশি মাইস পর্যটনের জন্য 'মিট ইন ইন্ডিয়া', ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য 'ইন্ডিয়া সেইস আই ডু' প্রচারাভিযান এবং নিরাপদ অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য মডেল অ্যাডভেঞ্চার টুরিজম সেফটি ফ্রেমওয়ার্ক চালু করা হয়েছে।
২০ জুলাই ২০২৬ লোকসভায় লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
সংযুক্তি:
২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে 'স্বদেশ দর্শন ২.০' প্রকল্পের আওতায় ত্রিপুরায় অনুমোদিত প্রকল্পের বিবরণ নিম্নরূপ:
ত্রিপুরার রাজধানী আগরতলায়, 'ত্রিপুরা হেরিটেজ ভিলেজ এবং সংগীত এক্সপেরিয়েন্স এট আগরতলা (ধাপ ১ এবং ২)' এ প্রকল্পের জন্য, ২৯.০৩.২০২৫ এ ৪৮.৯৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ‘স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিম (SASCI)’-এর আওতায় ত্রিপুরায় অনুমোদিত প্রকল্পগুলির বিবরণ নিম্নরূপ:
ত্রিপুরায় গোমতী জেলার বনদুয়ারে শক্তিপীঠ পার্কের জন্য ৯৭.৭০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2287106)
आगंतुक पटल : 12