পরিবেশওঅরণ্যমন্ত্রক
প্রেস বিজ্ঞপ্তি
আরাবল্লি পর্বত এবং পর্বতমালার বিষয়ে সুপ্রিমকোর্টের গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সাধারণ মানুষের বক্তব্য ও মতামত চাইছে
प्रविष्टि तिथि:
21 JUL 2026 11:07AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ জুলাই ২০২৬
সংশ্লিষ্ট সব পক্ষের অবগতির জন্য জানানো হচ্ছে যে, স্বতঃপ্রণোদিত রিট পিটিশন (সিভিল) নম্বর অফ ২০২৫-এর ভিত্তিতে সুপ্রিমকোর্ট ২৫.০৫.২০২৬ তারিখের নির্দেশের আওতায়, আরাবল্লি পর্বত ও পর্বতমালা এবং আনুসঙ্গিক নানা বিষয় খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ৩১.০৮.২০২৬-এর আগে কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
সেই অনুযায়ী, এই উচ্চ পর্যায়ের কমিটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল, রাজস্থান, হরিয়ানা, গুজরাট বা ওই অঞ্চলের অন্য কোন রাজ্যের পরিবেশবিদ, অলাভজনক সংস্থা, খনির লিজধারী, প্রকল্প প্রস্তাবক, গ্রামবাসী, কৃষক, খনি শ্রমিক, স্থানীয় গোষ্ঠী এবং সর্বোপরি সেই সব নাগরিক ও পক্ষের কাছ থেকে পরামর্শ ও মতামত চাইছে যাদের জীবিকা ও স্বার্থ
আরাবল্লি অঞ্চলের জীবপরিমণ্ডলের সঙ্গে জড়িত।
উপযুক্ত ও যাচাইযোগ্য তথ্য সমেত mshpcaravalli[at]gmail[dot]com-এই ইমেলে মতামত জানানো যাবে।
https://forms.gle/FpWwXBES5Gfr9bn16-এই লিঙ্কেও গুগল ফর্মের মাধ্যমে মতামত জানানো যেতে পারে। মতামত জানাতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে।
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2286986)
आगंतुक पटल : 10